বন্যায় তলিয়ে বানভাসিদের ঘরবাড়ি
সারাদেশ

বন্যায় তলিয়েছে বানভাসিদের ঘরবাড়ি

নিজস্ব প্রতিবেদক:

বেশ কিছুদিন ধরে রাজবাড়ীতে পদ্মার পানি কমে বর্তমানে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এসব এলাকার নিম্নাঞ্চলে বসবাসরত কিছু কিছু মানুষের বাড়িঘর থেকে পানি নামতে শুরু করলেও বেশিরভাগ বন্যার্তদের বাড়িঘর পানিতে তলিয়ে আছে।

কিছু সংখ্যক বাড়ি থেকে পানি নামলেও সেসব স্থানে কাদায় পরিপূর্ণ। অনেকদিন ধরে বিভিন্ন স্থানে থেকে কিছু মানুষ কাদা পানির মধ্যেই বাধ্য হয়ে নিজ বাড়িতে ফিরছেন। পানি ও কাদার কারণে বাড়িতে তাদের অনেক কষ্টের মধ্যে থাকতে হচ্ছে বলে জানান তারা।

পানি কিছুটা কমলেও এসব স্থানে বসবাসরত সাধারণ মানুষদের দুর্ভোগ কমেনি একটুও। রান্নাবান্না, গবাদিপশু ও শিশু বাচ্চাদের নিয়ে পড়েছেন বিপাকে। গবাদিপশুর খাদ্য সঙ্কট রয়েছে বানভাসিদের। সবকিছু তলিয়ে যাওয়ায় আয়-রোজগার বন্ধ হয়ে অনেক কষ্টে যাচ্ছে তাদের প্রতিটি মূহুর্ত।

এ বন্যায় রাজবাড়ীর প্রায় ১২ হাজার বিঘা জমির ফসল পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে। এতে বানভাসিরা খাদ্য সঙ্কট, গবাদিপশুর খাদ্য সঙ্কটসহ বিভিন্ন সমস্যায় রয়েছেন। বন্যার পানি বেশিদিন স্থায়ী হওয়ায় ভোগান্তি ছিল সবচেয়ে বেশি।

দুর্গত অনেক স্থানে এখনও সরকারি ত্রাণ পাননি বানভাসি এসব মানুষ। কাজকর্ম না থাকায় অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছেন দুর্গত এলাকার বাসিন্দারা।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা