ট্রলার থেকে পড়ে কীর্তনখোলায় বৃদ্ধ নিখোঁজ
সারাদেশ

ট্রলার থেকে পড়ে কীর্তনখোলায় বৃদ্ধ নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: কীর্তনখোলা নদী পার হতে গিয়ে খেয়া থেকে পড়ে বৃদ্ধ যাত্রী নিখোঁজ হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল পৌনে ১০ টার দিকে চরকাউয়া খেয়াঘাট সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর পরই খবর পেয়ে বরিশাল সদর নৌ-পুলিশ এবং ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হয়। তবে তাকে কাউকে পাওয়া যায়নি। কীর্তনখোলার উত্তাল স্রোতে উদ্ধার অভিযানও বিঘ্ন হয়েছে।

বরিশাল সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ওই ব্যক্তি নগরীর প্রান্ত থেকে সদর উপজেলার চরকাউয়া প্রান্তে যাচ্ছিলেন। ওই সময় চরকাউয়া এলাকার জহির মাঝির চলন্ত ট্রলার থেকে হঠাৎ করেই কীর্তনখোলা নদীতে পড়ে যান। ট্রলারে একটি ব্যাগ পাওয়া যায়। যেটি পড়ে যাওয়া ব্যক্তির বলে ধারণা করা হচ্ছে।

ব্যাগে তল্লাশি চালিয়ে যতোটুকু জানা গেছে, নিখোঁজ ব্যক্তি ভোলার উত্তর চরফ্যাশন এলাকার মো. ফয়েজ আহম্মেদ।

এখনো নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি। ব্যাগে পাওয়া একটি বইয়ের সূত্র ধরে চরফ্যাশন থানায় বার্তা পাঠানো হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

র্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

চার বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ১৭ নদীবন্দরে সতর্ক সংকেত

দেশে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী বুধবার (৮ জুলাই) দুপুর পর্যন্ত খুলনা...

পদ্মা সেতুর রেলপথে নিরাপত্তা সংকট, বাড়ছে উদ্বেগ

পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের বহু বছরের স্বপ্ন পূরণ হয়েছিল। সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা