সারাদেশ

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ নিহত চার

নিজস্ব প্রতিনিধি:

কুড়িগ্রামের কাঁঠালবা‌ড়ি ইউনিয়নে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে প্রাই‌ভেটকার ও বিআর‌টি‌সি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে একই পরিবারের তিন জনসহ চারজন নিহত হ‌য়ে‌ছেন। এছাড়াও আহত হয়েছেন ‌শিশুসহ আরও দুই জন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সোয়া ৭টার দি‌কে মহাসড়কের রায়পুর আর‌ডিআরএস বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কুড়িগ্রাম সদর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ারুল ইসলাম ও কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মে‌হেরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন প্রাই‌ভেটকা‌রের যাত্রী মজিবুর রহমান (৫৫), তার স্ত্রী বিল‌কিস ‌বেগম (৪৫), ছেলে বিল্লাল হো‌সেন (২৫) ও প্রাই‌ভেটকা‌রের ড্রাইভার (নাম অজ্ঞাত)। আহত‌ হয়েছে মজিবুরের সন্তান জয়নব (৯) ও ড্রাইভা‌রের সহকারী। ড্রাইভা‌রের সহকারীর অবস্থা আশঙ্কাজনক ব‌লে হাসপাতাল সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে কাঁঠালবা‌ড়ি ইউনিয়নের রায়পুর আর‌ডিআরএস বাজার এলাকায় কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে কুড়িগ্রাম থেকে ছে‌ড়ে যাওয়া বিআর‌টি‌সি'র এক‌টি বাসের সঙ্গে কুড়িগ্রামগামী এক‌টি প্রাই‌ভেটকা‌রের মুখোমু‌খি সংঘর্ষ হয়। এ‌তে ঘটনাস্থলেই প্রাই‌ভেটকা‌রের ড্রাইভারের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় প্রাই‌ভেটকা‌রের পাঁচ যাত্রী‌কে উদ্ধার ক‌রে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিল্লাল হো‌সেন নামে একজন‌কে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মে‌হেরুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই বিল্লাল হোসেন ও প্রাই‌ভেটকা‌রের ড্রাইভার মারা যান। প‌রে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ম‌জিবুর রহমান ও বিলকিস বেগমের মৃত্যু হয়। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠা‌নো হ‌তে পা‌রে।

আহতের বরাত দি‌য়ে এই চিকিৎসক জানান, প্রাই‌ভেটকা‌রের যাত্রীরা নরসিংদী থেকে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবু‌ড়ি ইউনিয়নে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা