বন্যায় গোপালগঞ্জের মৎস্যচাষিদের ৩৬ কোটি ১৬ লাখ টাকার ক্ষতি
সারাদেশ

বন্যায় গোপালগঞ্জের মৎস্যচাষিদের ৩৬ কোটি ১৬ লাখ টাকার ক্ষতি

নিজস্ব প্রতিনিধি:

গোপালগঞ্জ: গত কয়েকদিনের বন্যায় জেলার পাঁচ উপজেলার পাঁচ হাজার ৫৯৭টি মৎস্যঘেরের পাড়া তলিয়ে ঘেরের সব মাছ ভেসে গেছে। এতে মৎস্যচাষীদের ৩৬ কোটি ১৬ লাখ টাকার ক্ষতি নিরূপণ করেছে জেলা মৎস্য বিভাগ।

জেলা মৎস্য অফিস সূত্র জানায়, গত জুলাই মাসের শেষ দিকে গোপালগঞ্জে বন্যা দেখা দেয়। এতে গোপালগঞ্জ সদর উপজেলায় ৪৪৫টি, কোটালীপাড়া উপজেলায় তিন হাজার ৪৩১টি, টুঙ্গিপাড়া উপজেলায় ৮৮৮টি, কাশিয়ানী উপজেলায় ৬৪৩টি ও মুকসুদপুর উপজেলায় ১৯০টি ঘের ভেসে ওই পরিমাণ ক্ষতি হয়।

বন্যায় ক্ষতিগ্রস্ত বেশ কয়েকজন মৎস্যচাষি জানান, অধিকাংশই ধার-দেনা হয়ে মাছ চাষ করে থাকেন। স্থানীয়ভাবে বিভিন্ন এনজিও ও মহাজনদের কাছ থেকে চড়া সুদে টাকা নিয়ে ঘেরে মাছ ছেড়েছিলেন তারা। কিন্তু বন্যার পানিতে ঘের ভেসে যাওয়ায় তাদের ব্যাপক ক্ষতি হয়েছে। এসব ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সরকারের কাছে প্রণোদনার দাবি জানিয়েছেন।

কাশিয়ানী উপজেলার সিংগা গ্রামের মাছচাষি স্বপন বিশ্বাস বলেন, ‘এ বছরই প্রথম আড়াই বিঘা জমিতে ঘের তৈরি করি। নিজের গচ্ছিত টাকা ও লোকের কাছ থেকে ধার-দেনা করে মাছ চাষ শুরু করি। পুকুরে যে মাছ ছিল, তা বেচতে পারলে দেনা দিয়ে লাভবান হতে পারতাম। ঘেরে চিংড়ি ও কার্প জাতীয় সব মাছই ভেসে গেছে। এতে আমার ৫/৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

একই গ্রামের কৃপা ঢালী, সুভাষ ঢালী ও একই উপজেলার রাহুথর গ্রামের বাবুল রায় বলেন, ‘বন্যার শুরুতে নেট কিনে ঘেরের মাছ রক্ষার চেষ্টা করেছিলাম। কিন্তু শেষ রক্ষা হয়নি। আমার ঘেরের সব মাছ বন্যার পানিতে ভেসে গেছে। এতে আমার ব্যাপক ক্ষতি হয়েছে ‘

গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রামের ঘের মালিক এস এম নজরুল ইসলাম জানান, তার চারটি মাছের পুকুরে বন্যার পানি ঢুকে মাছ ভেসে গেছে। নেট দিয়ে মাছ রক্ষার চেষ্টা করেও পারেননি। এতে তার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ বৈরাগী জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তারা প্রণোদনা পাবেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা