ছবি : সংগৃহিত
সারাদেশ

মিরকাদিমে বন্ধুর হাতে বন্ধু খুন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভায় বন্ধুর হাতে বন্ধু খুন হয়েছে। মিরকাদিম পৌরসভার তিলারদীচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিফাত ওই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

আরও পড়ুন : পদ্মা সেতুতে চলবে পরীক্ষামূলক ট্রেন

সোমবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৭ টার দিকে বন্ধুর হাতে খুন হয়েছে মো. সিফাত মিয়া (১৫) নামে এক স্কুল ছাত্র।

সে মিরকাদিম পৌরসভার রিকাবীবাজার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র। একই এলাকার তার বন্ধু মো. সোহান (১৫) স্কুল ছাত্রকে গলাটিপে হত্যা করেছে বলে দাবি করেছে নিহতের পরিবার। ঘাতক সোহান তিলারদিচর এলাকার মো. সোহেল এর ছেলে। সে স্থানীয় একটি ফার্নিচারের দোকানে কাজ করে।

আরও পড়ুন : নিহত জেসমিনের ছেলে-ভগ্নীপতির জবানবন্দি রেকর্ড

নিহতের বোন সুমাইয়া আক্তার জানান, ইফতারের পর দুই বন্ধু সিফাত ও সোহান একসঙ্গে বাড়ির বাইরে ঘোরাঘুরি করছিলো। রাতে তারা তিলারদিচর জামে মসজিদ সংলগ্ন বাশের সাঁকো উঠে দুইজন। এ সময় সিফাত ধাক্কা দেয় বন্ধু সোহানকে।

এতে ক্ষিপ্ত হয়ে সোহান গলাটিপে ধরে সিফাতের। এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পরে সিফাত। খবর পেয়ে মামাতো ভাই সাঈদ সহ স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : সুন্দরগঞ্জে রাস্তা মেরামতে অনিয়মের অভিযোগ

হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক এম এ কালাম প্রধান বলেন, রাত সোয়া ৮ টার দিকে সিফাত নামে ওই কিশোরকে আনা হয়। আনার আগেই সে মারা গিয়েছিলো। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারন জানা যাবে।

সদর থানার হাতিমারা তদন্ত কেন্দ্রের ইনচার্জ অমর চন্দ্র দাস বলেন, দুই কিশোরের মধ্যে সামান্য ঘটনা নিয়ে এ মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

আরও পড়ুন : পাবনার পদ্মায় বালু উত্তোলনের মহোৎসব

সদর সার্কেল খান্দার খায়রুল ইসলাম বলেন, এক খেলার সাথীর হাতে অপর খেলার সাথী খুন হয়েছেন । এদের দুজনের বয়স ১৫ বছর। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সাংসদরা

ভারতের নির্বাচন কমিশনের কার্যক্রম ও নীতির প্রতিবাদে দেশের তরুণ প্রজন্মের (জেন...

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে প্রকল্প বাস্তবায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প বাস্তবায়...

প্রশ্নফাঁসে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ১৬ অক্টোবর

প্রশ্নফাঁসের ঘটনায় যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপ...

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে প্রধানমন্ত্রীর সহযোগিতার আশ্বাস

মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎ...

পরাজিত শক্তির চক্রান্ত ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমানুল্লাহ আমান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা