সারাদেশ

সরকার প্রতিবন্ধীদের কর্মসংস্থান সৃষ্টি করেছে

এস এম রেজাউল করিম (ঝালকাঠি) : শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমটির সভাপতি ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু বলেছেন, আওয়ামলীগ সরকার প্রতিবন্ধীদের জন্য সবচেয়ে বেশী কাজ করেছেন। ইতিমধ্যে ৮টি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। পর্যায়ক্রমে প্রবিন্ধীদের জন্য জেলা ও উপজেলায় প্রশিক্ষণ কেন্দ্র করা হবে। যদি করোনা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ না হতো তাহলে প্রশিক্ষণ কেন্দ্রগুলো নির্মাণ হয়ে যেত।' তিনি বলেছেন, প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের পরিকল্পনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের নিয়ে নানা প্রকল্প হাতে নিয়েছেন। এই সরকার প্রতিবন্ধীরা যাতে পিছিয়ে না পরে সেজন্য আওয়ামীলীগ সরকার প্রতিবন্ধীদের জন্য বিশেষ কোট চালু করে তাদের কর্মসংস্থান সৃষ্টি করেছে।

আরও পড়ুন : হিলিতে ৪ সেমাই কারখানাকে জরিমানা

সোমবার (০৩ এপ্রিল) দুপুরে ঝালকাঠি শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঝালকাঠি সিভিল সার্জন অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।

তিনি আরো বলেন, 'অটিজম শিশু জন্মগ্রহণ করলে বাবা মাকে বিষয়টি বুঝতে হবে, তাকে সুচিকিৎসা করাতে হবে। চিকিৎসার মাধ্যমে শিশুকে সুস্থ করতে হবে। সরকার তাদের পড়ালেখার ব্যবস্থা করেছে। প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয়, তারাও পড়ালেখা করে চাকরি করছে। সরকার তাদের চাকরির ব্যবস্থাও করে দিচ্ছে।' পরে ফিরোজা আমু প্রতিবন্ধী বিদ্যালয়ের ১৫০ শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ঝালকাঠির সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনাসভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. অসীম কুমার সাহা ও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শামীম আহম্মেদ।

দুপুরে স্থানীয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা ও জাটকা সংরক্ষণ সপ্তাহ’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমটির সভাপতি ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমরি হোসেন আমু।

আরও পড়ুন : ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালকের মৃত্যু

জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে পরে স্থানীয় কলেজ খেয়াঘাট এলাকা থেকে ৩টি স্পিড বোর্ড ও ১০টি ট্রলারযোগে বর্ণাঢ্য নৌ র‌্যালী শুরু হয়। এরপর র‌্যালিটি সুগন্ধা নদীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। নৌ র‌্যালীতে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমটির সভাপতি আমির হোসেন আমু এমপি নেতৃত্ব দেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা