ছবি-সংগৃহীত
সারাদেশ

আরসা সদস্যসহ আটক ৩, অস্ত্র জব্দ

জেলা প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান স্যালভেশন আর্মির (আরসা) সদস্যসহ তিন জনকে আটক করেছে ৮ এপিবিএন পুলিশ। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও কয়েক রাউন্ড গুলি জব্দ করা হয়।

আরও পড়ুন : বিদেশি পর্যবেক্ষক নিয়ে আপত্তি নেই

সোমবার (৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে উখিয়ার ময়নারঘোনার ১৮ নম্বর ক্যাম্পের ৯ নম্বর ব্লক থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ক্যাম্পের হাফিজ উল্লাহ ওরফে হাফিজুর রহমান, নুর ইসলাম ও মোহাম্মদ জাবের। এদের মধ্যে হাফিজ উল্লাহ ওরফে হাফিজুর রহমান আরসার সক্রিয় সদস্য।

আরও পড়ুন : একক ভর্তি পরীক্ষায় আপত্তি নেই

৮-এপিবিএন এর সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পের একটি চায়ের দোকানে অস্ত্র নিয়ে কয়েকজন ব্যক্তি অবস্থান করছে বলে খবর আসে। এরপর সেখানে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে ৩ জনকে আটক করা হয়। এদের মধ্যে হাফিজ উল্লাহ আরসার সক্রিয় সদস্য। তার নামে হত্যা মামলা রয়েছে।

আরও পড়ুন : ফ্রান্স বাংলাদেশের বিশ্বস্ত অংশীদার

তিনি আরও বলেন, আটককৃতদের কাছ থেকে একটি শর্টগান, পিস্তলের ২ রাউন্ড গুলি, রাইফেলের ২ রাউন্ড গুলি ও ৬ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা