ছবি : সংগৃহিত
সারাদেশ
দেখার যেন কেউ নেই!

সুন্দরগঞ্জে রাস্তা মেরামতে অনিয়মের অভিযোগ

গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় উন্নয়ন প্রকল্পের কাজে ব্যাপক অনিয়ম ও ধীরগতির অভিযোগ উঠেছে। মনে হচ্ছে এসব দেখার যেন কেউ নেই।

আরও পড়ুন : পাবনার পদ্মায় বালু উত্তোলনের মহোৎসব

সুন্দরগঞ্জ উপজেলার হরিপুরে তিস্তা পিসি গার্ডার সেতুর নির্মাণাধীন সেতুর সংযোগ রাস্তা উন্নয়ন প্রকল্পের অধীনে রাস্তা মেরামত,নতুন রাস্তা নির্মাণের কাজ হাতে নেয় সরকার। এরই অংশ হিসেবে ধর্মপুর হতে পাঁচপীর হাট ভায়া সুরত আলীর মোড় পর্যন্ত রাস্তা মেরামতের কাজ করা হচ্ছে।

এ মেরামত কাজে নির্দিষ্ট পরিমাণের অধিক মাটি এবং ইটের বড় খোয়া ব্যবহার করা হচ্ছে। নির্দিষ্ট পরিমাণের অধিক মাটি ব্যবহার করার কারণে সামান্য রোদে মাটি শুকিয়ে ধূলাবালিতে পরিণত হচ্ছে। ফলে জনজীবনে দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন : রাঙামাটিতে বজ্রপাতে যুবকের মৃত্যু

রাস্তায় সাধারণ অটো রিক্সা কিংবা সিএনজি চললেই রাস্তায় যেন ধূলি ঝড়ের সৃষ্টি হয়। ট্রাক কিংবা বাস চললে কি অবস্থা হতে পারে তা বলার অপেক্ষায় রাখে না। এতে করে রাস্তয় চলাচলে জনসাধারণ ও আশপাশের বাড়িঘর, বিছানা ও আসবাবপত্র ধূলায় ঢেকে যায়। এ রাস্তা সংলগ্ন হাট-বাজারে ব্যবসায়ীরা চরম বিড়ম্বনার শিকার হয় শুধু এ ধূলি ঝড়ের কারণে।

কাবজের বাজরের কাঁচামাল ব্যবসায়ী মোফাজ্জল হোসেন, সীচা বাজারে ব্যবসায়ী কাপড় ব্যবসায়ী সবুর মিয়া, ঔষধ ব্যবসায়ী সুমন মিয়াসহ অনেকেই বলেন, রাস্তার ধূলির কারণে ব্যবসা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। রাস্তা দিয়ে চলাচলে শ্বাসকষ্ট রোগিকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

আরও পড়ুন : পার্বত্য অঞ্চলের বৈসাবি উৎসব শুরু

রাস্তার দু’ধারে ঢোবা ও পুকুরের পাড়ে প্লাসাইটিংয়ে কংক্রিটের খুঁটি পুঁতে ঢালাইয়ের কাজে নিম্নমানের খোয়া ব্যবহার করা হচ্ছে।

এছাড়াও ধর্মপুর থেকে পাঁচপীর হাট পর্যন্ত ছোট বড় ৬টি সেতু ও কালভার্ট নির্মাণ কাজ চলমান রয়েছে। এসব নির্মাণ কাজেও নিম্নমানের রড, পাথর ও বালি ব্যবহার করা হচ্ছে।

আরও পড়ুন : সরকার প্রতিবন্ধীদের কর্মসংস্থান সৃষ্টি করেছে

এমন কি যে মিলি রড ব্যবহার করার কথা রয়েছে সেই মিলির রড ব্যবহার হচ্ছে না। নির্মাণাধীন কালভার্ট ও সেতুর পাশে বিল বোর্ড দেয়ার নিয়ম থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান তা প্রদর্শন করেননি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা