ছবি : সংগৃহিত
সারাদেশ

বিয়ের প্রলোভনে বাড়িতে কিশোরী, প্রেমিক লাপাত্তা!

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা জেলার সাঘাটার এক কিশোরীর সাথে স্বপন মিয়া নামের এক কলেজছাত্র জমিয়ে প্রেম করছিলেন। এরই মধ্যে বিয়ের প্রলোভন দিয়ে ওই মেয়েকে নিজ বাড়িতে ডেকে আনেন তিনি।

আরও পড়ুন : এলাকাবাসীর পিটুনিতে চোরের মৃত্যু

কিন্তু পরিবারের চাপে প্রেমিকাকে বাসায় রেখেই পালিয়ে যান স্বপন। তবে ওই কিশোরী প্রেমিকের বাড়ি ছেড়ে যাননি। বিয়ের দাবিতে সেখানেই অবস্থান করছেন।

শুক্রবার (৩১ মার্চ) স্থানীয় সূত্রে জানা যায়, সকাল পর্যন্ত উপজেলার বোনারপাড়া ইউনিয়নের মধ্য রাঘবপুর গ্রামের ছইরুদ্দিন মিয়ার ছেলে স্বপন মিয়ার বাড়িতে মেয়েটি রয়েছেন।

স্থানীয়রা জানান, নবম শ্রেণিতে পড়ালেখা করেন ওই কিশোরী। গত বুধবার (২৯ মার্চ) সন্ধ্যায় ব্রহ্মপুত্র নদের পাড়ে বান্নী মেলা থেকে বাড়ি ফিরছিলেন কিশোরী।

আরও পড়ুন : ১০ টাকায় ইফতার বাজার

সাঘাটা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র স্বপন মিয়া প্রেমের সূত্রে ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে আসেন। এরপর স্বপন মিয়া পরিবারের চাপে কিশোরীকে নিজ বাড়িতে ফিরে যেতে বলেন। কিন্তু কিশোরী নিজ বাড়িতে ফিরে না গিয়ে স্বপনের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নেন।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে বিষয়টি জানাজানি হলে স্বপন মিয়ার বাড়িতে উৎসুক মানুষের ভিড় জমে যায়। এ পরিস্থিতিতে স্বপন বাড়ি থেকে পালিয়ে যান।

স্বপনের বাড়িতে অবস্থানরত কিশোরী বলেন, ‘স্বপনের সঙ্গে আমার দেড় বছর প্রেমের সম্পর্ক। গতকাল বুধবার আমি মেলা থেকে বাড়ি ফেরার সময় বিয়ে করবে বলে সাঘাটার উল্লা বাজার থেকে স্বপন আমাকে তার বাড়িতে আনেন।

আরও পড়ুন : স্মৃতি বৃত্তি পরীক্ষার সনদ পেল ২০০ শিক্ষার্থী

বিয়ের বিষয়টি জেনে গেলে পরিবারের চাপে স্বপন আমাকে রেখে পালিয়ে যান। বিয়ে না হওয়া পর্যন্ত আমি এই বাড়ি ছাড়বো না।’

এ বিষয়ে অভিযুক্ত স্বপনের পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

বিষয়টি শুনেছি জানিয়ে বোনারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছিরুল আলম স্বপন বলেন, মেয়ের বয়স কম হওয়া পরিষদের পক্ষ থেকে ছেলে-মেয়েকে বিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না। তাই মেয়ের পরিবারকে আইনগত ব্যবস্থা নেয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন : ভবনের দেওয়াল ধসে শিশু নিহত

ঘটনাটি লোকমুখে শুনেছি উল্লেখ করে সাঘাটার বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাকিব হাসান বলেন, তবে কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

তুর্কি প্রেসিডেন্টের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট...

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

অতীতের অব্যবস্থাপনা কাটিয়ে উঠলেই স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে : রাষ্ট্রপতি

দীর্ঘদিনের দুর্নীতি, সম্পদের অপচয় ও এলোমেলো ব্যবস্থাপনা থেকে মুক্তি পাওয়া গ...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

জেনসেন হুয়াংয়ের পতনের পেছনে আরও এক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে !

প্রযুক্তি দুনিয়ার অন্যতম প্রভাবশালী মুখ জেনসেন হুয়াংয়ের বিদায়ের ঘটনায় নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা