সারাদেশ

জামালপুরে মেয়রের বিচারের দাবিতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি : জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু ও তার লোকজন মধ্যযুগীয় কায়দায় শহর ছাত্রলীগের সাবেক সভাপতি নূর হোসেন আবাহনীর উপর নির্যাতন করে।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে প্রাচীন মূর্তি উদ্ধার

এ নির্যাতনের প্রতিবাদে ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। পরে তাঁরা জেলা প্রশাসকের কাছে স্মরকলিপি প্রদান করেন। এ সময় বিক্ষুব্ধরা মেয়রের কুশপুত্তলিকাদাহ করেন।

বৃহস্পতিবার (৩০মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টা ব্যাপি মানববন্ধনে বক্তব্য দেন পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি নূর হোসেন আবাহনীর বাবা আব্দুর রশিদ, বোন রিক্তা বেগম এবং এলাকাবাসী মো.সাজু মিয়া ও সুমন মিয়া প্র্রমুখ।

এ সময় বক্তরা বলেন, সাবেক ছাত্রলীগের সভাপতি নূর হোসেন আবাহনীকে মেয়রের বাড়ির পাশে হাত-পা বেঁধে নির্মমভাবে নির্যাতন করেছেন। পরে তাকে পুনরায় ইটের ভাটায় নিয়ে নির্যাতন করে এবং ন্যাড়া করে দেন। এ সময় ওই ছাত্রলীগ নেতার ভ্র ফেলে দেন ও মাথার চুল কেটে দেন। এ ভূমিদস্যু পৌর মেয়রকে তারা দেখতে চান না।

আরও পড়ুন : রাজশাহীতে বিদ্যুৎস্পর্শে নিহত ১

বক্তরা আরো বলেন, সাবেক ছাত্র নেতা নুর হোসেন আবাহনীর উপর নির্যাতনের প্রতিবাদ জানান এবং মেয়রের বিচার দাবি করেন।

এ মানববন্ধনে উপস্থিত নারী-পুরুষ মেয়রের শাস্তির দাবিতে বিভিন্ন ধরনের শ্লোগান দেন।

পরে সাবেক ছাত্র নেতা আবাহনীর বাবাসহ স্থানীয় কয়েকজন জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিপ্রদান করেন। জেলা প্রশাসকের পক্ষে স্মরকলিপি গ্রহন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফুল হক মৃদুল।

আরও পড়ুন : গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বারকলীপি দেয়ার পর তাঁরা মেয়রের কুশপুত্তলিকাদাহ করেন এবং বিক্ষুব্ধ মানুষ বিক্ষোভ মিছিল করেন।

এ বিষয়ে পৌর মেয়র ছানুয়ার হোসেন ছানু দাবি করে বলেন, আমার পৈত্রিক সম্পত্তি নিয়ে ফেসবুক লাইভে নুর হোসেন আবাহনী মিথ্যা তথ্য পরিবেশন করে আমাকে ভুমিদস্যু ও সন্ত্রাসী অখ্যায়িত করে কুরুচিপুর্ণ বক্তব্য দেয়। যা আমার পারিবারিক,সামাজিক ও রাজনৈতিক সন্মান খুন্ন হয়েছে। এ ঘটনায় আমি নুর হোসেন আবাহনীকে আসামী কওে জামালপুর সদও থানায় মামলা দায়ের করেছি।

নুর হোসেন আবাহনীর উপর তার লোকজন হামলার বিষয় অস্বিকার কওে তিনি বলেন, আমি একজন জনপ্রতিনিধি। তার উপর হামলার প্রশ্নই উঠেনা।আমার বিরুদ্ধে ফেসবুক লাইভে মিথ্যা অপ্রপ্রচার করায় জনতা গণধোলাই দিয়েছে। এ ঘটনায় আমার কোন সম্পৃক্ততা নেই।

উল্লেখ্য ২মিনিট ৪১ সেকেন্ডের লাইভে সাবেক ছাত্রনেতা নুর হোসেন আবাহনীকে বলতে শোনা যায়, ‘প্রিয় জামালপুরবাসী, আজকে আপনাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য এবং গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো। আপনারা অতীতে দেখেছেন যে কিভাবে পাকিস্তানিরা আমাদের শাসন এবং শোষণ করেছে। এখন আপনারা দেখতে পারবেন পাথালিয়া পশ্চিমপাড়ায় যে কিভাবে শাসন এবং শোষণ হচ্ছে। সেই পাকিস্তানি স্টাইলে, সেই স্টাইলটা আপনারা দেখতে পারবেন। এদিকে যা দেখতেছেন এটা হচ্ছে যে আমাদের মেয়র মহোদয় ছানোয়ার হোসেন ছানু বাড়ি করবে বলে, এই জমিগুলা নিয়েছে। প্রথমে সে (মেয়র) স্টাইলটা কি করছে, সে (মেয়র) স্টাইলটা করেছে, তার বাবার একমাত্র একটা সেচ পাম্প (মেশিনপাড়) ছিল, ওই সেচ পাম্পটা দিয়ে, (মেশিনপাড়টা) তিনি কৃষকদের আগে পানি দেওয়া বন্ধ করেছে। পানি দেওয়া বন্ধ করার ফলে আমাদের কৃষক যারা ছিল, তারা সেখানে আবাদ করতে পারে নাই। আবাদ না করার ফলে ওই যে ছোট ছোট খুঁটিগুলা দেখতেছেন এই খুঁটিগুলা লক্ষ্য করে সে একদমই বাছাই করে নিয়েছে যে সে এইভাবেই জমি জমা দখল করে নেবে। মাঝখানে কার জমি পড়েছে, সেটা তার দেখার বিষয় নাই।

আরও পড়ুন : গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

ফেইসবুক লাইভে বক্তব্য দেওয়ায় সাবেক ওই ছাত্রলীগ নেতাকে নির্যাতন করেন মেয়র ও তার লোকজন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা