সারাদেশ

ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল নসিমন

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে মালবোঝাই একটি নসিমন রেলক্রসিং পার হওয়ার সময় ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এরপর চালক প্রাণে বাঁচতে নসিমন থেকে নেমে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে থাকেন। এসময় দ্রুতগামী মেইল ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় নসিমনটি। ট্রেনটি নসিমনটিকে প্রায় এক কিলোমিটার টেনে নিয়ে যায়। তবে এ দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পর ট্রেনটি প্রায় তিন ঘণ্টা দুর্ঘটনাস্থলে আটকে থাকে। বুধবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সৈয়দপুর বাজার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন : ফিলিপাইনে ফেরিতে আগুন, নিহত ১২

জানা গেছে, বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে রাজশাহী থেকে গোপালগঞ্জের গোবরাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে আসে। রাত সোয়া ৮টার দিকে ট্রেনটি বোয়ালমারী রেলস্টেশন থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে উপজেলাধীন সৈয়দপুর বাজার রেলক্রসিং পার হওয়ার সময় একটি নসিমনকে ধাক্কা দেয়। নসিমনটি মালবোঝাই ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, নসিমনটি রেলক্রসিং পার হওয়ার জন্য রেললাইনে ওঠার পর ইঞ্জিন বন্ধ হয়ে যায়। চালক কিছু সময় চেষ্টা করেও ব্যর্থ হন। পরে মেইল ট্রেন টুঙ্গিপাড়া এক্সপ্রেস নিকটে চলে আসলে নসিমন চালক নিরাপদ দূরত্বে সরে যান। এরপর নসিমনটি ট্রেনের নিচে আটকে যায়। ট্রেনটি নসিমনটিকে প্রায় এক কিলোমিটার টেনে নিয়ে যায়। দুর্ঘটনায় ট্রেনের সামনের বাম্পার ভেঙে যায়। এতে প্রায় তিন ঘণ্টা আটকে থাকে ট্রেনটি। নসিমন চালকের সামনেই তার নসিমনটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় রেলের ক্ষয়ক্ষতি দেখে ভয়ে পরে চালক সেখান থেকে সটকে পড়েন। দুর্ঘটনাকবলিত স্থানের কেউ নসিমন চালককে চেনেন না বলে জানান।

আরও পড়ুন : আ'লীগ ৪র্থ মেয়াদে নির্বাচিত হওয়ার ইঙ্গিত

বোয়ালমারী রেলস্টেশন এলাকার লাইনম্যান চাঁন মিয়া বলেন, প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর ট্রেনটি চালু হয়। নসিমন আটকে ট্রেনের ইঞ্জিনের বাম্পার ভেঙে যায়।
বোয়ালমারী রেলস্টেশনের বুকিং ইনচার্জ মো. দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর ট্রেনটি রাত ১১ টা ১০ মিনিটের দিকে বোয়ালমারী স্টেশন থেকে গোবরার উদ্দেশ্যে ছেড়ে যায়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের নি...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরি...

দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সাংসদরা

ভারতের নির্বাচন কমিশনের কার্যক্রম ও নীতির প্রতিবাদে দেশের তরুণ প্রজন্মের (জেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা