সারাদেশ

শিশু খাদিজাকে বাঁচাতে বাবার আকুতি

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) : জন্মের মাত্র চার মাস পর হার্টের সমস্যা ধরা পরে শিশু খাদিজার। জীবন বোঝার আগেই চার মাসের ফুটফুটে শিশুটি প্রতিমুহূর্তে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। শিশু খাদিজাকে সুস্থ করতে প্রায় ৩ লাখ টাকার প্রয়োজন। এই টাকা হলে বেঁচে যেতে পারে একটি শিশু। কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের কিশোরপুর বাড়াইপাড়া গ্রামের আব্দুল খালেকের সন্তান খাদিজা।

আরও পড়ুন : জনযুদ্ধ দিয়ে স্বাধীনতা অর্জন করেছি

জন্মের পর থেকে মাঝে মাঝে অসুস্থ হতে থাকে খদিজা। জন্মের ২ মাস পর বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে জানতে পারে তার হার্টে ছিদ্র রয়েছে। শ্বাসকষ্ট ও অন্যান্য আরও কিছু জটিলতা নিয়ে কিছুদিন পূর্বে কুড়িগ্রাম সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক জানিয়েছেন, শিশুটির হার্টের ছিদ্র বৃদ্ধি পেয়েছে। তাই যত দ্রুত সম্ভব সার্জারি করলে শিশুটির জীবন রক্ষা করা সম্ভব। দিনমজুর খেটে খাওয়া পিতার পক্ষে সন্তানের এতবড় অসুখের চিকিৎসার ব্যয়ভার বহন করা দুসাধ্য।

খাদিজার বাবা আব্দুল খালেক জানান, আমার জমানো সঞ্চয় যা ছিল তা দিয়ে মেয়ের চিকিৎসা করাই। ডাক্তার বলেছেন, যত দ্রুত সম্ভব সার্জারি করতে হবে। এতে প্রায় ৩ লাখ টাকা প্রয়োজন। এত টাকা আমি কিভাবে জোগাড় করবো ভেবে পাচ্ছিনা। আমি দিনমজুর করে দিন এনে দিন খাই।

আরও পড়ুন : জান্তাবিরোধী প্রতিরোধ চূর্ণ করার অঙ্গীকার

তিনি আরও বলেন, মেয়েকে বাঁচাতে চাই। দেশবাসীসহ সমাজের সকলের কাছে মেয়েকে বাঁচাতে তিনি সহযোগিতা চেয়েছেন। খাদিজাকে সাহায্য পাঠাতে চাইলে ০১৯২০০০৭৫২৮ (বিকাশ) নম্বরে যোগাযোগ করতে বলেছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা