সারাদেশ

ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

সান নিউজ ডেস্ক : দিনাজপুরের চিরিরবন্দরে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে রশিদুল ইসলাম (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন।

আরও পড়ুন : জনযুদ্ধ দিয়ে স্বাধীনতা অর্জন করেছি

সোমবার (২৭ মার্চ) সকালে উপজেলার নবীপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন রেলগেট মোড়ে এ ঘটনা ঘটে। মৃত রশিদুল ইসলাম মহিষমারি গ্রামের আবুল কালাম আজদের ছেলে।

স্থানীয়রা বলেন, রশিদুল কানে হেডফোন লাগিয়ে নবীপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন রেলগেট মোড়ে রেললাইন পার হচ্ছিলেন। এমন সময় পেছন দিক থেকে পঞ্চগড়গামী কাঞ্চন ট্রেনটি আসছিল। ট্রেন হুইসেল দিলেও কানে হেডফোন থাকায় শুনতে পাননি রশিদুল। ট্রেনটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন : জান্তাবিরোধী প্রতিরোধ চূর্ণ করার অঙ্গীকার

দিনাজপুর রেলওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রুবেল হোসেন জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ সুরতহালের পর তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা