ছবি: সংগৃহীত
সারাদেশ

নারায়ণগঞ্জে নারী মুক্তিযোদ্ধার সনদ বাতিল!

নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জে এক নারী মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে। সনদ বাতিলকৃত মুক্তিযোদ্ধা শিরিন বেগম জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকার) ৭৪তম সভায় তার মুক্তিযোদ্ধার গেজেট ও সনদ বাতিলের সুপারিশ করা হলে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

আরও পড়ুন: অপহৃত কিশোরীকে ৬ মাস পর উদ্ধার

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৭৪তম সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রকৃত বীর মুক্তিযোদ্ধার তালিকা থেকে শিরিনের নাম বাতিল করা হয়েছে। তার মুক্তিযোদ্ধার গেজেট নম্বর ছিল ১৯৩১।

প্রসঙ্গত, শিরিন বেগম সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামসুল ইসলাম ভূঁইয়ার স্ত্রী।

তিনি নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ ছিলেন এবং বর্তমানে নিজের প্রতিষ্ঠিত নারায়ণগঞ্জ কমার্স কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।

সান নিউজ/আর/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা