ছবি: সংগৃহীত
শিক্ষা

ডিপিএস এসটিএস স্কুলে গ্র্যাজুয়েশন অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: ডিপিএস এসটিএস স্কুল ঢাকার ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মোট ১১৪ জন শিক্ষার্থী গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। এ উপলক্ষ্যে ডিপিএস এসটিএস সিনিয়র স্কুল অডিটোরিয়ামে আয়োজিত হয়েছে ক্লাস অব ২০২৪-এর গ্র্যাজুয়েশন অনুষ্ঠান।

আরও পড়ুন: গরমে অসুস্থ হয়ে পড়ল নোয়াখালীর ১৮ শিক্ষার্থী

এ আয়োজনে উপস্থিত ছিলেন- ডিপিএস এসটিএস স্কুল ঢাকার প্রিন্সিপাল ড. শিবানন্দ সিএস, ভাইস প্রিন্সিপাল তারানা মজিদ আহমেদ, হেড অব মার্কেটিং অ্যান্ড অ্যাডমিশনস নবমিতা মমতাজ, হেড অব আপার-সেকেন্ডারি সেকশন (৯-১২ গ্রেড) শেগুফতা হাসান খান, ডিন অব অ্যাকাডেমিকস ফর দ্য আপার-সেকেন্ডারি সেকশন সঙ্গীতা ডিডওয়ানিয়া টংক, হেড অব লোয়ার-সেকেন্ডারি (৫-৮ গ্রেড) জেসমিন সুলতানা, ডিন অব অ্যাকাডেমিকস ফর দ্য লোয়ার সেকেন্ডারি ইলহাম আদনান আলম, হেড অব দ্য বিজনেস স্টাডিজ ডিপার্টমেন্ট ও গ্রেড-১২ কোঅর্ডিনেটর আফরিন খান, ৯-১২ গ্রেডের সকল শিক্ষকসহ ডিপিএস এসটিএস সিনিয়র স্কুল অ্যাডমিন টিমের সদস্য ও এসটিএস গ্রুপের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

সূরা তেলাওয়াত ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হওয়া আয়োজনটির শুরুতে স্বাগত বক্তব্য দেন স্কুলের ভাইস প্রিন্সিপাল। এরপর প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপাল সকল গ্র্যাজুয়েট শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেন।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানে বাড়ছে না ছুটি

পরে শিক্ষকদের সাথে সেকশনভিত্তিক গ্রুপ ছবি তোলা হয়। পাশাপাশি সাংস্কৃতিক উপস্থাপনা ও ব্যাচের ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এরপর ১২ বছর একসাথে কাটানো নিয়ে স্কুল ও সহপাঠীদের উৎসর্গ করে আবেগময় স্মৃতিচারণ করেন ক্লাস অব ২০২৪-এর ডিপিএস এসটিএস ভ্যালিডিক্টোরিয়ান আফনান হায়দার।

এ বিষয়ে ডিপিএস এসটিএস স্কুল ঢাকার প্রিন্সিপাল ড. শিবানন্দ সিএস বলেন, একজন শিক্ষার্থীর জন্য গ্র্যাজুয়েশন ডে অত্যন্ত স্মরণীয় মুহূর্ত, যেখানে তারা একটি যাত্রা শেষ করে কঠোর পরিশ্রম ও অর্জনের মধ্য দিয়ে আরেকটি যাত্রার জন্য প্রস্তুতি নেয়।

তরুণ এ গ্র্যাজুয়েটরা শিক্ষা ও জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করছে। তারা তাদের প্রচেষ্টার মাধ্যমে যেখানেই থাকুক না কেন, জীবনে এগিয়ে যাওয়া অব্যাহত রাখবে বলে আশাবাদী আমরা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা