ছবি : সংগৃহিত
সারাদেশ

২৫০০ করলা গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে রাতের আধাঁরে এক ক্ষেতের ২ হাজার ৫০০ করলা গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা।

আরও পড়ুন : প্রধান শিক্ষককে হয়রানির অভিযোগ

শুক্রবার (৩ মার্চ) রাতে উপজেলার চরজব্বার গ্রামের কৃষক মো.ফারুকের ক্ষেতে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা রাজু জানান, রমজানে বাজারে বিক্রির উদ্দেশে এক একর জমিতে করলা চাষ করেন কৃষক ফারুক। সেই জমিতে মাচা দিয়ে দুই-আড়াই হাজার করলা গাছ রোপণ করা হয়। অধিকাংশ গাছে ফল এসেছে।

আরও পড়ুন : অপহৃত কিশোরীকে ৬ মাস পর উদ্ধার

প্রতিদিনের মতো শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ক্ষেতেই ছিলেন তিনি। সন্ধ্যায় বাজার প্রথম তোলায় ৪২ কেজি করলা বিক্রি করেন। কিন্তু কে বা কাহারা রাতের সব গাছ কেটে ও উপড়ে ফেলে দেয়।

শনিবার (৪ মার্চ) সকালে চাষি ফারুক জানতে পারেন, তার ক্ষেতের সব করলার গাছ নুয়ে পড়েছে, তিনি ক্ষেতে গিয়ে দেখেন সবগুলো গাছ কেটে নষ্ট করে ফেলা হয়েছে। আমার যা পুঁজি ছিল ওই ক্ষেতেই লাগিয়েছি। এতে প্রায় ৫-৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। করলা বিক্রি করে দেনার টাকা পরিশোধ করার কথা ছিল।

আরও পড়ুন : চকরিয়ায় দুর্ঘটনায় নিহত বেড়ে ৪

সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা হারুন আর রশিদ বলেন, কে বা কাহারা কৃষকের করলা গাছ কেটে ও উপড়ে ফেলেছে। ক্ষতিগ্রস্ত কৃষককে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি কৃষি বিভাগ থেকে ওই কৃষককে কৃষি প্রণোদনা দিয়ে সহযোগিতা করা হবে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

পিরোজপুরে নানা আয়োজনে 'বিশ্ব পরিবেশ দিবস' উদযাপন 

‘ক্লাইমেট অ্যাকশন, জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা&rsqu...

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের নতুন পরিকল্পনা

দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যাপক পরিসরে উদ্যোগ নিয়েছে সরকার। খাদ্যের গুণ...

দাপ্তরিক শৃঙ্খলা ও পরীক্ষা নিয়ে মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশনা জারি

দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং চলমান আলিম পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্নের ল...

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ সরকারের: বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহ...

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ সরকারের: প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা