সারাদেশ

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিললো আগ্নেয়াস্ত্র

সান নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরে মাটিতে পুঁতে রাখা ১৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। অস্ত্রগুলো রায়পুর থানা হেফাজতে রয়েছে।

আরও পড়ুন: তুরস্কে শ্রমিক পাঠানোর প্রস্তাব

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার রাখালিয়া এলাকার মিন্নত উল্যা পাটওয়ারী বাড়ি থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ইতালি প্রবাসী মনোয়ার হোসেনের জমিতে বহুতল ভবন নির্মাণকাজের জন্য মাটি খুঁড়ছিলেন শ্রমিকরা। এতে পলিথিন মোড়ানো অবস্থায় তারা অস্ত্রগুলো দেখতে পান। তাৎক্ষণিকভাবে রায়পুর থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থল পৌঁছে অস্ত্রগুলো উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়। সেখানে এসএমজি ও থ্রি-নট থ্রি রাইফেল রয়েছে। মরিচা ধরে অস্ত্রগুলো অকেজো হয়ে গেছে বলেও জানায় পুলিশ।

সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, ডিআইওয়ান একেএম আজিজুর রহমান মিয়া, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া, জেলা পরিষদের সদস্য মামুন বিন জাকারিয়া ও সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম ইউছুফ জালাল কিসমত।

আরও পড়ুন: সিলেটে ভূমিকম্প অনুভূত

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ জানান, অস্ত্রগুলো অনেক পুরনো। ঠিক সময়কাল বলা যাচ্ছে না। তবে অস্ত্রগুলো এখানে কীভাবে এসেছে, কারা রেখেছে, তা খতিয়ে দেখা হবে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

ধারণা করা হচ্ছে, মুক্তিযুদ্ধের সময় অস্ত্রগুলো মাটিতে পুঁতে রাখা হয়েছিল। ওই এলাকায় মুক্তিযোদ্ধাদের অবস্থান ছিল। সেখানে তারা দীর্ঘদিন বসবাস করেছেন।

সান নিউজ/জেএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা