জেলা প্রশাসন
সারাদেশ

জেলা প্রশাসনের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে গভর্নমেন্ট অ্যান্ড টেন্ডারার্স ফোরাম (জিটিএফ) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: উন্নত দেশগুলোও মন্দার কবলে

বৃহস্পতিবার (১৬ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সিস্টেম এনালিস্ট মোঃ মোশারফ হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান।

ই-জিপি বিষয়ক উপস্থাপনা করেন বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস’র প্রোগ্রাম ডিরেক্টর ডাঃ জিনাত সুলতানা।

আরও পড়ুন: বিশ্বব্যাংক প্রেসিডেন্টের পদত্যাগ

কর্মশালায় ক্রয়-চুক্তির সুষ্ঠু বাস্তবায়ন ও চুক্তির শর্তাবলীর আওতায় সরকারি ক্রয়কারী ও টেন্ডারার এর মধ্যে সুসম্পর্ক উন্নয়নের লক্ষ্যে স্থানীয় পর্যায়ে মুখোমুখি ও সরাসরি আলোচনার জন্য একটি দ্বি-পক্ষীয় প্লার্টফর্ম সম্পর্কে ধারণা প্রদান করা হয়।

এছাড়াও সরকারী তহবিল দিয়ে সরকারী ক্রয় পরিচালিত ও এই জাতীয় তহবিলের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে কাজ করা প্রয়োজনীয়তা এবং জিটিএফ এর কার্যকর ও টেকসই করা গেলে ক্রয়কারী সংস্থা ও দরপত্রদাতাদের মধ্যে ব্যবধান হ্রাস সম্পর্কে কর্মশালায় আলোচনা করা হয়। সেই সাথে ই-জিপি বাস্তবায়নে সাফল্যের জন্য বাংলাদেশ বিশ্বব্যাপী স্বীকৃত এবং অনেক দেশই বাংলাদেশের মডেল অনুসরণ করছে। জিটিএফকে রোল মডেল হিসেবে গড়ে তুলতে পারলে অন্যান্য দেশ তা অনুসরণ করতে পারে। এ জন্য জিটিএফকে তথা জিটিএফ প্রাতিষ্ঠানিককরণের আহবান জানানো হয়। পরে মুক্ত আলোচনা ও প্রশ্ন-উত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: বিএনপি কূটকৌশলের আশ্রয় নিচ্ছে

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, দৈনিক অরণ্যবার্তা পত্রিকার সম্পাদক চৌধুরী আতাউর রহমান রানা, সোনালী ব্যাংকের জেলার ব্যবস্থাপক সমর কান্তি ত্রিপুরাসহ বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

নওগাঁয় গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

নওগাঁর সাপাহার উপজেলায় এলপিজি গ্যাস সিলিন্ডার থেকে...

ভোলায় ২১৮ বস্তা সার জব্দ, সরকারি দরে কৃষকদের কাছে বিক্রি

ভোলায় অবৈধভাবে পাচারের অভিযোগে জব্দ করা ২১৮ বস্তা...

এবার জয়পুরহাটের নান্দাইল দীঘির পাড়ে ‘ইত্যাদি’

দেশের নানা প্রান্তে ছুটে চলার ধারাবাহিকতায় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান &lsquo...

দেশের ইতিহাসের অংশ শিবচরের হাজী শরীয়তুল্লাহ্

বাংলাদেশের ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে ফরায়েজি...

সেঞ্চুরিয়নে কি চার পেসার নিয়ে চমক দেবে বাংলাদেশ

এক নজরে সেঞ্চুরিয়ন টেস্ট ও একাদশ ভাবনা

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা