ছবি-সংগৃহীত
জাতীয়

তুরস্কে শ্রমিক পাঠানোর প্রস্তাব

সান নিউজ ডেস্ক: বাংলাদেশ থেকে তুরস্কে নির্মাণশ্রমিক পাঠানোর প্রস্তাব দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আরও পড়ুন: বিবিসির অফিসের তল্লাশি সমাপ্ত

জানা যায়, ভূমিকম্পে প্রাণহানির পরিপ্রেক্ষিতে ড. এ কে আব্দুল মোমেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন। আলাপকালে প্রয়োজনে বাংলাদেশ থেকে নির্মাণশ্রমিক পাঠানোর প্রস্তাব দিয়েছেন ড. মো‌মেন।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

টেলিফোনে ড. মোমেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, ভূমিকম্পে মৃত্যুতে আমরা অত্যন্ত ব্যথিত। আমরা আন্তরিক সমবেদনা জানাই। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু মোমেনকে ফোন করার জন্য ধন্যবাদ জানান।

ড. মোমেন মেভলুতকে বলেন, আপনাদের সাহায্যের প্রয়োজন হলে আমরা নির্মাণশ্রমিক পাঠাতে পারি। আপনাদের যা প্রয়োজন আমাদের জানান, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব।

তিনি মেভলুতকে জানান, বাংলাদেশ আগে পাঠানো দুই হাজার তাঁবু ছাড়াও দেশ‌টি‌কে আরও ১০ হাজার তাঁবু পাঠাচ্ছে।

আরও পড়ুন: বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের মতো আমাদের ভ্রাতৃপ্রতিম দেশ আছে। সুতরাং আমাদের যদি কিছুর প্রয়োজন হয়, তবে আমরা বিনা দ্বিধায় আপনাদের জানাবো।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদের স্পিকারের আন্তরিক শোক-সংহতি বার্তার জন্য বাংলাদেশ সরকার ও জনগণকে ধন্যবাদ জানান।

মেভলুত আহত বাংলাদেশি নাগরিকদের জন্য দুঃখ প্রকাশ করেন। তাদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

কুড়িগ্রামে সাংবাদিকের মা-বাবাকে হত্যাচেষ্টার অভিযোগ

কুড়িগ্রাম সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ইন্ডিপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা