ছবি : সংগৃহিত
সারাদেশ

মাটিরাঙ্গায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : নারীদের প্রতি নির্যাতন নিরসনে আপনার পুলিশ আপনার পাশে ধর্ষণের শাস্তি মৃত্যু দণ্ড এই প্রতিপাদ্য কে সামনে রেখে মাটিরাঙ্গা পৌর এলাকায় মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক প্রথা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধের লক্ষ্যে ছাত্র ছাত্রীদের মধ্যে জন সচেতনতা বাড়াতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : কুকুরকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো যুবকের

বুধবার ২৫ (জানুয়ারি) মাটিরাঙ্গা থানার আয়োজনে আলুটিলা বটতলী উচ্চবিদ্যালয়ের হল রুমে জন সচেতনতা মূলক বিট পুলিশিং সভা করা হয়।

মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক ও বিট অফিসার (এসআই) এ কে এম হাসান মাহমুদুল কবীর এর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাকারিয়া।

আরও পড়ুন : ক্রেতা সেজে গণধর্ষণ মামলার আসামি ধরল পুলিশ

এসময় মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো:এমরান হোসেন, প্রধান শিক্ষক মোঃ এরশাদ আলী, সহকারী বিট অফিসার সহকারি উপ-পরিদর্শক (এ এস আই) মোঃজুয়েল রানাসহ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক,শিক্ষিকা ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সহকারী পুলিশ সুপার মাটিরাঙ্গা সার্কেল আবু জাফর মোঃ ছালেহ বলেন, বিট পুলিশিং কার্যক্রম পরিচালনার ফলে সমাজে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক প্রথা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ করা সম্ভব হবে। সমাজের সকল শ্রেনী মানুষের সার্বিক সহযোগিতায় সব ধরনের অপরাধ মুলক কাজে প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই বিট পুলিশিং কার্যক্রম এই আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন : অর্থ আত্মসাৎ ব্যবস্থা নেয়নি শিক্ষা বিভাগ

তিনি আরও বলেন,পুলিশি সেবা আরও গতিশীল ও কার্যত্রুম বাস্তবায়নের লক্ষ্যে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক প্রথা, সন্ত্রাস ও জঙ্গিবাদ, কার্যক্রমসহ কমিউনিটি পুলিশের ন্যায় বিট পুলিশিংয়ের কার্যক্রমের ফলে এলাকার অপরাধী এবং অপরাধের ধরন সম্পর্কে দ্রুত বিস্তারিত জানা যাবে।

ফলে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের বন্ধুত্বপূর্ণ মনোভাব ও সহযোগিতার হাত আর ও ফলপ্রসূ হবে। পুলিশের জন্য এলাকার বিভিন্ন বিষয়ে তথ্য জানাসহ অপরাধ দমন ও সহজে রহস্য উৎঘাটন করা যাবে বলে জানান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা