সারাদেশ

কুকুরকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো যুবকের

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক সিএনজি আরোহী যুবক মারা গেছে। এ সময় সিএনজি চালকসহ আরো ৩ আরোহী আহত হয়।

আরও পড়ুন: গণহত্যার স্বীকৃতি পেতে চেষ্টা চলছে

বুধবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে মন্নান নগরের চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমিন উল্যাহ মাসুদ (৩৬) জেলার বেগমগঞ্জ উপজেলার দূর্গাপুর গ্রামের আবুল বাসারের ছেলে। তিনি পেশায় সেলাই মেশিন মেকানিক ছিলেন।

আরও পড়ুন: ফিলিপাইনে বিমান বিধ্বস্ত, নিহত ২

স্থানীয় বাসিন্দা বিশাদ জানান, লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার আলেকজেন্ডার থেকে বিকেলের দিকে যাত্রীবাহী একটি সিএনজি নোয়াখালীর সোনাপুর বাজারের উদ্দেশ্যে ছেড়ে আসে। সন্ধ্যায় সিএনজিটি মন্নান নগর চৌরাস্তা এলাকায় পৌঁছলে আসস্মিক গাড়ির সামনে একটি কুকুর এসে পড়ে। তখন গাড়ির বেপরোয়া গতি থাকায় কুকুরটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সাথে ধাক্কা লেগে ধুমড়ে মুছড়ে যায় সিএনজি। এতে ঘটনাস্থলে সিএনজি যাত্রী আমিন উল্যাহ মাসুদ মারা যায়। এতে আরো তিনজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। শেষে নিহত যুবকের মরদেহ এবং দুর্ঘটনার শিকার সিএনজি থানায় নিয়ে যায়।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

আটক অভিনেতা তমাল মাহবুব, ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

ছোটপর্দার পরিচিত মুখ তমাল মাহবুবকে রাজধানীর আজিমপুর এলাকা থেকে আটক করেছে ঢাকা...

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল উপকূল, মোংলা বন্দরে পণ্য খালাস কার্যত স্থবির

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সুন্দরবন সংলগ্ন উপক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা