সারাদেশ

বাঁকখালী রক্ষায় প্রশাসনের যৌথ অভিযান

এম.এ আজিজ রাসেল: প্যারাবন কেটে আবারও বাঁকখালী নদীর চর দখল করা হচ্ছে। এতে নতুন করে কেটে ফেলা হয়েছে অন্তত ২০ হাজার গাছ। নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু তুলে ভরাট করা হচ্ছে চর। এরপর প্লট আকারে চড়াদামে বিক্রি করে গড়ে তোলা হচ্ছে ঘর-বাড়িসহ অবৈধ স্থাপনা। তাই বাঁকখালী নদী রক্ষায় নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন।

আরও পড়ুন: বুধবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল

মঙ্গলবার বিকালে কস্তুরাঘাট এলাকায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়েছে প্রশাসনের যৌথ টিম। প্যারাবন নিধন করে বাঁকখালী নদীর জমি দখল ও বালু উত্তোলনের ভয়াবহতা দেখে হতবাক হন তাঁরা।

পরে গুড়িয়ে দেওয়া হয় নদী দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা ও বালু উত্তোলনের পাইপ। এসময় বালু উত্তোলনে নিয়োজিত মোর্শেদের মালিকানাধীন একটি ড্রেজার মেশিন জব্দ করে বিআইডব্লিউটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন: বিজিবিকে শক্তিশালী করা হচ্ছে

অভিযান শেষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া সাংবাদিকদের জানান, "অপকর্ম করে কেউ পার পাবে না। বাঁকখালী ধ্বংসের সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে। সেই সাথে নিধন করা প্যারবনের জায়গায় বনায়ন করা হবে।"

তিনি আরও বলেন, "দুষ্কৃতকারীরা খুবই শক্তিশালী। দখলদারদের বিরুদ্ধে আগের মামলাগুলোর অগ্রগতি বৃদ্ধির পাশাপাশি তাঁদের দমনে সমন্বিতভাবে কাজ করতে হবে।"

আরও পড়ুন: ইরানের ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞা

এসময় সদর এসিল্যান্ড মো. জিল্লুর রহমান, পরিবেশ অধিদপ্তর, বনবিভাগ, বিআইডব্লিউটি ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

দ্বিতীয়বারের মতো বাবা হলেন ক্রিকেটার সাইফউদ্দিন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পরিচিত মুখ ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের পরি...

ঐতিহাসিক মোগলহাট স্থলবন্দর চালুর আশ্বাস দুই মন্ত্রীর

ভারতের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্...

রাশিয়ার জেট ড্রোন ভাবাচ্ছে পশ্চিমা বিশ্বকে

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নিত্যনতুন প্রযুক্তির ব্যবহার এবং যুদ্ধের গতিপ্রকৃতি পা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা