সারাদেশ

ঈশ্বরগঞ্জে খাদ্য ভিত্তিক পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): কৃষি মন্ত্রণালয়ের অধীনে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৩ দিনব্যাপী খাদ্য ভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।

আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসের সেমিনার কক্ষে বারটান নেত্রকোনা অঞ্চল প্রধান ও উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মোসা. আলতাফ-উন-নাহারের তত্ত্বাবধানে তিন দিন ব্যাপী এ প্রশিক্ষণ শুরু হয়। ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শেষ হবে আগামী ২৬ জানুয়ারি রোজ বৃহস্পতিবার।

বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউট (বারটান), আঞ্চলিক কার্যালয়, নেত্রকোনার বাস্তবায়নে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় প্রশিক্ষণে অংশ নেন উপজেলার উপ-সহকারি কৃষি কর্মকর্তা, স্কুল-মাদরাসা শিক্ষক, মসজিদের ইমাম, পুরোহিত, মহিলা, মৎস্য, প্রাণী সম্পদ, স্বাস্থ্য অধিদপ্তরের মাঠ কর্মকর্তা, ইউপি সদস্য, এনজিও কর্মীসহ ৬০ জন প্রশিক্ষণার্থী।

প্রথম দিনে খাদ্যের মুখ্য উৎপাদন, উৎস, কাজ, দৈনিক প্রয়োজনীয় পুষ্টি উপাদানের পরিমাণ ও প্রধান প্রধান খাদ্যের পুষ্টিমানের উপর প্রশিক্ষণ দেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মোসাঃ আলতাফ-উন-নাহার, পুষ্টি উন্নয়নে মাছ চাষের উপর প্রশিক্ষণ দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এএসএম সানোয়ার রাসেল।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত জামানসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা