সারাদেশ

ভালুকায় ওষুধের দোকানে জরিমানা

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় চারটি ওষুধের দোকানে অভিযান চালিয়ে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল বাকিউল বারীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

মঙ্গলবার বেলা ১২ টার দিকে ভালুকা বাজারের পাঁচ রাস্তা মোড় এলাকায় ওই অভিযানে জরিমানা করে। দোকানের লাইসেন্স নবায়ন না থাকা এবং দোকানে স্যাম্পল ওষুধ রাখার অভিযোগে জরিমানা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, থানা পুলিশের সহায়তায় নির্বাহী ম্যাজিষ্ট্যাট ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল বাকীউল বারীর নেতৃত্বে স্যাম্পল রাখার দায়ে মাস্টার ফার্মেসিকে ৬ হাজার, রাজ্জাক মেডিকেল হল কে ৬ হাজার, জামান মেডিকেল হলকে ২ হাজার, মা মেডিসিন কর্নারকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ ওষুধ প্রশাসন অধিদপ্তরের ওষুধ তত্বাবধায়ক রেশমা সুলতানা যুথী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল বাকীউল বারী জানান, এ অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা