সারাদেশ

বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা

সান নিউজ ডেস্ক : লালমনিরহাটে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক অধ্যক্ষ ওয়াজেদ আলীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আরও পড়ুন: দ্বিতীয় পর্বে ৫ মুসল্লির মৃত্যু

শুক্রবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পাটগ্রাম পৌর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় স্থানীয়রা ওয়াজেদ আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর স্কাউটস কর্মসূচি স্থগিত

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী রাত সাড়ে ৯টার দিকে পাটগ্রাম রসূলগঞ্জ (পোস্ট অফিস পাড়া) বাজার থেকে হেঁটে নিজ বাসায় ফিরছিলেন। এসময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালের পথে রওনা হলে পথেই তিনি মারা যান।

নিহত বীর মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলী পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের টংটিংডাঙা এলাকার মৃত বছির উদ্দিনের ছেলে। তিনি মহান মুক্তিযুদ্ধের ৬নং সেক্টরের প্রধান সংগঠক ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহচর সাবেক সংসদ সদস্য আবেদ আলীর ছোট ভাই। তিনি মুজিববাহিনীর সদস্য ছিলেন।

আরও পড়ুন: বিশ্বজুড়ে আরও ১৩৯৪ প্রাণহানি

স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম বলেন, ওয়াজেদ আলী কলেজের চাকরি থেকে অবসর নেওয়ার পর বেশিরভাগ সময় বাসাতেই কাটাতেন। তিনি অনেক ভালো মানুষ ছিলেন। তার এ হত্যাকাণ্ড এলাকাবাসী কিছুতেই মেনে নিতে পারছেন না। তার সঙ্গে কারও কোনো দ্বন্দ্ব বা পূর্বশত্রুতা ছিল বলেও তাদের জানা নেই।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। মরদেহ সুরতহালের জন্য প্রস্তুত করা হচ্ছে।

সান নিউজ/এনজে/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

পিবিআই পুলিশের ভুয়া পরিচয়ে প্রতারণা, যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পিবিআই পুলিশের ভুয়া পরিচয়ে মামলার বাদী ও বিবাদীদের কাছ...

২৬ বছর বিনা বেতনে শিক্ষকতা, তবু এমপিও নেই

প্রতিদিন সকালে মাদরাসায় আসেন তারা। নিয়মিত ক্লাস নেন, শিক্ষার্থীদে...

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও মৃত্যু, ভর্তি ৫২

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরিফ (২৪) নামে আরও এক রোগ...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা