সারাদেশ

নিষেধ না মেনে হাওরে পর্যটক, মানছেন না স্বাস্থ্যবিধি

নিজস্ব প্রতিনিধি :

সুনামগঞ্জ: বিশ্ব করোনা প্রভাবের মধ্যেই প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টাঙ্গুয়ার হাওরসহ সুনামগঞ্জে তাহিরপুরের বিভিন্ন পর্যটনস্পষ্টগুলোতে ভিড় করছেন হাজার হাজার পর্যটক ও দর্শনার্থী।

রোববার (২ আগস্ট) ও সোমবার (৩ আগস্ট) সরেজমিনে দেখা গেছে, কোরবানি ঈদে টাঙ্গুয়ার হাওর, ট্যাকের ঘাট এলাকায় শহীদ সিরাজ লেক (নিলাদ্রী লেক), বারেকের টিলা, যাদুকাটা নদী ও শিমুল বাগানে পর্যটকরা আসছেন।

আর এ সময় পর্যটকরা কোনও স্বাস্থ্যবিধিও মানছেন না।

স্থানীয়রা জানান, করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কায় গত ১৯ মার্চ থেকে পর্যটকদের জন্য নিষিদ্ধ ছিলো তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর, ট্যাকেরঘাট, বারেকের টিলা, যাদুকাটা নদী ও শিমুল বাগান ভ্রমণ।

এক সপ্তাহ ধরে নৌকা, স্পিটবোড দিয়ে দলবেধে আসছেন দেশের বিভিন্ন স্থানের দর্শনার্থীরা। কোরবানির ঈদের তৃতীয় দিনেও প্রচুর পরিমাণে পর্যটক এসেছেন।

প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহসহ বিভিন্ন জেলা থেকে পর্যটকরা এখানে আসছেন ।

ব্রাহ্মণবাড়িয়া থেকে থেকে ঘুরতে আসা মজনু শাহ বলেন, ‘করোনাকালে নিষেধাজ্ঞা থাকলেও বন্ধুরা মিলে আমরা নৌকায় ২৫ জন ঘুরতে এসেছি। আগেও এসেছিলাম টাঙ্গুয়ার হাওর, শহীদ সিরাজলেক, বারেকটিলা, খুব সুন্দর জায়গা।’

তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্দু বাবুল চৌধুরী বলেন, ‘এ উপজেলায় করোনার কারণে পর্যটকদের ভ্রমণে সরকারিভাবে নিষেধাজ্ঞা রয়েছে। করোনাকালে যদি এভাবে পর্যটক আসতে থাকেন, তাহলে আমাদের তাহিরপুরবাসীর জন্য করোনা মোকাবেলা কঠিন হয়ে দাঁড়াবে।’

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ বলেন, সংক্রমণের শুরু থেকেই করোনা প্রতিরোধে উপজেলার প্রতিটি পর্যটনস্পটে পর্যটকদের আগমণে নিষেধাজ্ঞা রয়েছে। এ সত্ত্বেও যারা আসছেন তারা ব্যক্তিগতভাবেই আসছেন।

তিনি আরও বলেন, অভিযান চলাকালে কোনো পর্যটককে পর্যটনস্পট এলাকায় পেলে তাদের আইনের আওতায় জরিমানা করা হবে।

সান নিউজ/সালি/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

এখনই পদক্ষেপ নিন: জলবায়ু পরিবর্তন আমাদের ভবিষ্যৎ ধ্বংস করছে

সোশ্যাল মিডিয়ার ফিড স্ক্রল করলেই আমাদের চোখে পড়বে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা