সারাদেশ

নৌকাডুবিতে কিশোরগঞ্জে ৩ জন নিহত

নিজস্ব প্রতিনিধি:

কিশোরগঞ্জ: ইটনায় ধনু নদীতে যাত্রীবাহী নৌকা ডুবে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকাল ৯টায় মরদেহগুলো উদ্ধার করে স্থানীয় ডুবুরি দল।

রোববার (২ আগস্ট) সন্ধ্যায় উপজেলার চৌগাঙ্গা ইউনিয়নের মাগুরী এলাকায় ধনু নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মাগুরী গ্রামের বরজু মিয়ার মেয়ে হীরামনি (৫), মো. মোখলেছ মিয়ার নববিবাহিতা স্ত্রী সুমাইয়া (১৮) ও একই গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে নৌকার মাঝি হাসান আলী (৭০)।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদ জামান, সোমবার সকাল ৯টার দিকে নৌকার মাঝি হাসান আলীর মরদেহ উদ্ধার করে ডুবুরি দল। এর আধা ঘণ্টা পর একই স্থান থেকে শিশু হিরামনি ও নববধূ সুমাইয়ার মরদেহ উদ্ধার করা হয়।

মাগুরী গ্রামের হাসান আলী দুপুরের দিকে একটি ছোট ইঞ্জিনচালিত নৌকায় করে একই উপজেলার কুর্শি গ্রামে তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে ফেরার পথে বাড়ির কাছাকাছি আসার পর প্রবল ঢেউয়ের তোড়ে নৌকাটি ধনু নদীতে ডুবে যায়। আশপাশের লোকজন এসে নৌকার আট যাত্রীকে জীবিত উদ্ধার করতে পারলেও পানিতে ডুবে নিখোঁজ হন ওই তিনজন।

সান নিউজ/সালি/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

একটি পরিচ্ছন্ন নান্দনিক শহরের প্রত্যাশা!

*ইদ্রাকপুর কেল্লাকে ঘিরে ঐতিহ্য সংরক্ষণ ও পরিকল্পিত নগরায়ণে বদলে...

নোয়াখালী হাসপাতালের আরএমওকে নিয়ে এন্তার অভিযোগ

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসি...

মাদারীপুরে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত 

সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন’—এই প্রত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা