সারাদেশ

ফরিদপুরে বন্যার্তদের মাঝে আদর্শ পাঠাগারের মাংস-খিচুড়ি বিতরণ 

নিজস্ব প্রতিনিধি:

ফরিদপুর: বন্যা কবলিত দুই শতাধিক মানুষের মাঝে দুপুরের খাবার হিসেবে রান্না করা মাংস-খিচুড়ি বিতরণ করেছে শহরের চরকমলাপুর এলাকার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন ‘আদর্শ পাঠাগার’।

রোববার (২ আগস্ট) দুপুরে পৌরসভার নবগঠিত ২৫নং ওয়ার্ডের ভাজনডাঙ্গা টিবি হাসপাতাল সংলগ্ন ভুবেনশ্বর পাড়ে আশ্রয় নেওয়া বানভাসিদের মাঝে এসব খাবার বিতরণ করা হয়। এ সময় আদর্শ পাঠাগারের সভাপতি মো. ফয়সাল আলী, সহ সভাপতি ফিরোজা বেগম, সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ, সহ সাধারণ সম্পাদক কাকলী আক্তার, নির্বাহী সদস্য ইয়াছিন মোল্লা, সেচ্ছাসেবী সংগঠন ‘চলো পাল্টাই’এর ভারপ্রাপ্ত সভাপতি সোহানুর রহমান সোহান, সাংবাদিক জাকির হোসেন জ্যাক উপস্থিত ছিলেন।

সভাপতি মো. ফয়সাল আলী বলেন, ‘যেকোনো দুর্যোগসহ সমাজের অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে সব সময়ই কাজ করে যাচ্ছি। আগামীতেও স্বেচ্ছাসেবী সংগঠন আদর্শ পাঠাগারের মাধ্যমে মানুষের কল্যাণে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সশস্ত্র বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়...

ঢাকা ক্লাবের সামনে গ্রেপ্তার হলেন আ’লীগের কেন্দ্রীয় নেতা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শি...

শেখ হাসিনা বাংলাদেশে ঢুকলেই গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

বাংলাদেশের সীমানায় ঢুকলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ...

সাত লাখ ছাড়িয়েছে রুশ সেনার প্রাণহানি

ইউক্রেনের বিরুদ্ধে চলমান দীর্ঘ ও রক্তক্ষয়ী যুদ্ধে রুশ সামরিক বাহিনীর ক্ষয়ক্ষত...

জিটিসি কর্তৃক পাথর খনি শ্রমিকদের সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনি প্রকল্পে কর্মরত...

সরকারি জমিতে ডেভেলপারের চুক্তিতে বহুতল ভবনের রুম বিক্রির অভিযোগ

নোয়াখালী জেলা শহরের প্রাণকেন্দ্র মাইজদীতে সরকারি জ...

সৌদির তেল স্থাপনা ও আর্থিক কেন্দ্রে হামলা হুতিদের

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আবারও নতুন মাত্রা পেয়েছে। ইয়েমেনভিত্তিক হুতি আন্দোলন...

নারীর প্রতি সহিংসতা রোধে নোয়াখালীতে মানববন্ধন

নারীর প্রতি সহিংসতা বন্ধ, অপরাধীদের দ্রুত বিচার, ভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা