সারাদেশ

অর্থপাচার মামলায় এবার যুবলীগ নেতা ফারহান গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি:

ফরিদপুর: শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহানকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১ আগস্ট) রাতে শহরের পূর্বখাবাসপুর লঞ্চঘাট এলাকায় নাহার মঞ্জিলে অভিযান চালিয়ে কোতোয়ালি থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে টেন্ডারবাজি, হত্যাকাণ্ড, ক্ষমতার অপব্যবহার করে অর্থের মালিক হওয়াসহ নানা অভিযোগ রয়েছে।

ফরিদপুরের বহুল আলোচিত দুই ভাই শহর আওয়ামী লীগের অব্যাহতিপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও ফরিদপুর প্রেসক্লাবের অব্যাহতিপ্রাপ্ত সভাপতি ইমতিয়াজ হাসান রুবেলের বিরুদ্ধে করা দুই হাজার কোটি টাকার মানিলন্ডারিংয়ের মামলা সূত্রে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম। তিনি বলেন, ফারহানকে ঢাকার কাফরুল থানায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মামলায় সিআইডির চাহিদা অনুসারে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রোববার (২ আগস্ট) বিকেলে জেলার মূখ্য বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে ফরিদপুর কারাগারে পাঠানো হয়েছে। পরে তাকে নিজেদের জিম্মায় নেবে সিআইডি ঢাকা।

একই মামলায় এর আগে গত শুক্রবার (৩১ জুলাই) গ্রেপ্তার হন শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী (৬১) ও জেলা শ্রমিক লীগের কোষাধ্যক্ষ বিল্লাল হোসেন (৫৪)। ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, নাজমুল ইসলাম খন্দকার লেভী, বিল্লাল হোসেন ও আসিবুর রহমান ফারহানকে মানিলন্ডারিং মামলায় সিআইডি পুলিশের চাহিদা অনুসারে গ্রেপ্তার করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে অভিযোগের কারণে ফারহানকে শহর যুবলীগের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। তাছাড়া কিছুদিন আগে শহরের ঝিলটুলী এলাকায় ছিনতাইকারীর হামলায় নিহত হন ডা. নৃপেন্দ্র নাথ বিশ্বাসের স্ত্রী। সেই ঘটনায় সিসি ক্যামেরার তথ্য ভিত্তিতে দেখা যায়, অপরাধীরা একটি মোটরসাইকেল ব্যবহার করেন। পরে প্রমাণিত হয়, বাইকটি ফারহানের। এরপরেই রাজনৈতিক মহলে নিন্দা ও সমালোচনার মুখে পড়তে হয় তাকে। গাঢাকা দেন অনেকদিন। পরিবারের অর্থবিত্ত আর রাজনৈতিক ক্ষমতার কারণে সাবেক মন্ত্রীর ভাতিজা ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহাতাব আলী মেথুর বড় ভাইয়ের জামাতা ফারহানের ধারে কাছে যেতে পারেননি কেউ।

সিআইডির পরিদর্শক এস এম মিরাজ আল মাহমুদ গত ২৬ জুন সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেলের বিরুদ্ধে ঢাকার কাফরুল থানায় দুই হাজার কোটি টাকার সম্পদ অবৈধ উপায়ে উপার্জন ও পাচারের মামলাটি করেন। ২০১২ সালের মানিলন্ডারিং প্রতিরোধ আইন সংশোধনী ২০১৫ এর ৪(২) ধারায় মামলাটি হয়েছে।

সিআইডি এ মামলায় দুই ভাইয়ের ১০ দিনের রিমান্ড চান। গত ১৩ জুলাই ভার্চুয়াল কোর্টের মাধ্যমে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। ওই সময় ফরিদপুর কারাগারে থাকা অবস্থায় জেলগেটে জুম অ্যাপসের মাধ্যমে এ শুনানিতে অংশ নেন বরকত ও রুবেল। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৯ জুলাই ভোরে সিআইডি দুই ভাইকে ফরিদপুর কারাগার থেকে নিজেদের জিম্মায় নিয়ে ঢাকার মালিবাগ সিআইডির কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করে। দুইদিনের রিমান্ড শেষে সিআইডি গত ২১ জুলাই ফের ১০দিন করে রিমান্ড চাইলে আদালত তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন। গত ২৪ জুলাই মোট পাঁচদিনের রিমান্ড শেষে রুবেল ও বরকত মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালতে দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

তাদের জবানবন্দিতে লেভি, বিল্লাল ও ফারহানসহ আরো অনেকের নাম বের হয়ে এসেছে উল্লেখ করে পুলিশ সূত্র জানায়, পর্যায়ক্রমে সবাইকে গ্রেপ্তার করা হবে।

গত ১৬ মে রাতে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহার শহরের গোয়ালচামট মোল্লাবাড়ি সড়কের বাড়িতে দুই দফা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় গত ১৮ মে সুবল সাহা অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন। গত ৭ জুন রাতে ওই মামলার আসামি হিসেবে শহরের বদরপুরসহ বিভিন্ন মহল্লায় অভিযান চালিয়ে পুলিশ বরকত, রুবেলসহ মোট নয়জনকে গ্রেপ্তার করে। এ মামলায় সব মিলিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করা হলো।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা