সারাদেশ

সিলেটে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিনিধি :

সিলেট: জকিগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী আবদুল মান্নান ওরফে মুন্না মিয়া নিহত হয়েছেন। জানা গেছে।

নিহত মুন্না মিয়া উপজেলার খাদিমান গ্রামের ইয়াসিন আলীর ছেলে। তার বিরুদ্ধে ১২টি মাদক মামলা রয়েছে।

সোমবার (৩ আগস্ট) ভোর ৪টার দিকে উপজেলার সুলতানপুর ইউনিয়নের অজরগ্রামে এ ঘটনা ঘটে বলে জানান জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আব্দুন নাসের।

তিনি জানান, মুন্নার বিরুদ্ধে কয়েকটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা ছিলো। গ্রেপ্তারের পরে তাকে থানায় নিয়ে যাওয়ার পথে অজর গ্রামে কয়েকজন মাদক ব্যবসায়ী তকে ছাড়িয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়েন। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে। কিছুক্ষণ পর মুন্নাকে গুলিবিদ্ধ অবস্থায় জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সান নিউজ/সালি/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা