সারাদেশ
খেলাঘর ফেনী জেলা সম্মেলনে

সভাপতি নান্টু, সম্পাদক মনির

ফেনী প্রতিনিধি: জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর ফেনী জেলা কমিটির সম্মেলনে এডভোকেট জাহাঙ্গীর আলম নান্টু সভাপতি ও সৈয়দ মনির আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটিতে সহ সভাপতি হয়েছেন যতন মজুমদার, তারেক সবুজ, মঞ্জু রানী দেবী, গিয়াস উদ্দিন ভূঞা, প্রফেসর শাহাদাত হোসেন, জহির উদ্দিন টিপু, টিটো দত্ত, সম্পাদক মন্ডলি সদস্য রাজন মন্ডল, ফরিদা ইয়াসমিন, আবুল বাশার, প্রফেসর মাসুবুল আলম ভূঞা, মোতাহের হোসেন তৌহিদ, তাজুল ইসলাম বাদল, আহমেদুল হক খোকন, লাবনী মোস্তফা, ১নং সদস্য নির্বাচিত হয়েছেন লাভলী চৌধূরী বয়েজীদ।

শনিবার দুপুরে নবীন চন্দ্র সেন কালচারাল সেন্টারে জেলা কমিটির সম্মেলনে ৭১জন কাউন্সিলরের ভোটে উক্ত কমিটি নির্বাচিত হয়। এর আগে সকাল ১০টায় ফেনী শহীদ মিনারে সম্মেলনের উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান।

তিনি বলেন, আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান মনস্ক করে গড়ে তোলা, মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলা ও অসাম্প্রদায়িক চেতনায় গড়ে তোলার আন্দোলন করছে খেলাঘর। এই আন্দোলন আরও বেগবান হোক।

এরপর ‘মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোল’ এই শ্লোগানে এক র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি শহীদ মিনার থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সম্মেলনস্থলে মিলিত হয়।

সকাল ১১টায় নবীন চন্দ্র সেন কালচারাল সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় খেলাঘর ফেনী জেলা সভাপতি এড. জাহাঙ্গীর আলম নান্টুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক টিটো দত্তের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী দেলোয়ার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুনু আলী, সম্পাদক লাভলী চৌধূরী, উপদেষ্টা ডাঃ তবারক উল্যাহ চৌধুরী বায়েজীদ, স্টার লাইন
গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন।

ওইদিন সকাল ৯টায় সম্মেলন উপলক্ষে আয়োজিত চিত্রাংকণ প্রতিযোগিতায় অংশ নেন ফেনীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

ইয়েমেনে ব্যাপক সামরিক অভিযানের প্রস্তুতি সৌদি আরবের

লোহিত সাগরের অত্যন্ত কৌশলগত ও গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা