সারাদেশ

বালিগাঁও বাজারে ১১ স্বর্ণ দোকানে দুর্ধর্ষ ডাকাতি

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও বাজারে ১১ টি স্বর্ণের দোকান ও একটি মুদি দোকানে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এতে শত ভরির উপরে স্বর্ণ-অলংকার খোয়া গেছে।

আরও পড়ুন: শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ১

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাত ২টার দিকে সশস্ত্র ডাকাত দল নদীপথে বালিগাঁও বাজারে প্রবেশ করে। এ সময় ডাকাতরা বাজারের ছয় পাহারাদারকে বেঁধে ফেলে।

বাজারে থাকা দোকানদারদের অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে ১১ টি স্বর্ণের দোকান ও একটি মুদি দোকানে ডাকাতি করে পালিয়ে যায়।

ক্ষতিগ্রস্ত দোকানিরা বলেন, প্রায় শতাধিক সশস্ত্র ডাকাতদল নদীপথে ট্রলার যোগে রাত দুইটার দিকে বাজারে প্রবেশ‌ করে। এ সময় তারা বাজারের ৬ প্রহরীকে প্রথমে বেঁধে ফেলে এবং বাজারের স্বর্ণপট্টি এলাকার সিসি ক্যামেরাগুলো ভেঙে ফেলে।

পরে, বাজারে দোকানে থাকা দোকান কর্মচারীদের অস্ত্রের ভয় দেখিয়ে স্বর্ণালংকার ও টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকানদারদের দাবি তাদের দোকানগুলো হতে একশত ভরির মত স্বর্ণ ও টাকা পয়সা লুট করেছে ডাকাতরা।

প্রত্যক্ষদর্শী এক দোকান কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন ,আমি স্বর্ণের দোকানের ভিতরে ঘুমাইতে ছিলাম। আমাদের দোকানের সার্টারের তালা কাইটা সার্টার তোলার পরে আমি চেয়ে দেখি ১০০ থেকে ১২৫ জনের মতো ডাকাত দল। তারা আমাদের হাত-পা বেঁধে দোকানের স্বর্ণ ও টাকা নিয়ে যায়।

আরও পড়ুন: সীমান্তে গুলিতে ২ বাংলাদেশি নিহত

এ ব্যাপারে টঙ্গীবাড়ি থানার (ওসি)মো. রাজিব খান বলেন, বাজারের ৭/৮ টি দোকানে ডাকাতি হয়েছে। ডাকাতরা বাজারের প্রহরীদের হাত-পা বেঁধে পরে ডাকাতি করে। তবে লুন্ঠিত মালামালের পরিমাণ খুব বেশি না।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা