ফাইল ফটো
সারাদেশ
পল্লী সঞ্চয় ব্যাংক

মাঠ সহকারীর বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের এক মাঠ সহকারীর বিরুদ্ধে কিস্তির টাকা উত্তোলন করে আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন : নোয়াখালীতে ২০ হাজার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

এ ব্যাপারে সমিতির তিনজন সদস্য গত ১৪ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দাবি করেছেন।

জানা গেছে, উলিপুর পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ সহকারী শাকিল হোসেন উপজেলার হাতিয়া ইউনিয়নের হাতিয়া ভবেশ গ্রামের সমিতির কিস্তির টাকা আদায় করেন এবং সঞ্চয় ও ঋণ পাশ বহিতে তুলে দেন। সম্প্রতি ওই মাঠ সহকারি বদলি হয়ে রংপুরের পীরগঞ্জ শাখায় চলে যান।

ঋণগ্রহীতা শিল্পী বেগম জোসনা বেগম ও আখতারুল ইসলাম টাকা পরিশোধ করার পর পুনরায় ঋণ নেয়ার জন্য অফিসে যান। এ সময় ব্যাংকের ম্যানেজার রফিকুল ইসলাম জানান এখনো আপনাদের ঋণ পরিশোধ হয়নি।

আরও পড়ুন : তিস্তা একটি গুরুত্বপূর্ণ ইস্যু

এ সময় ঋণ গ্রহীতারা তাদের সঞ্চয় ও ঋণ পাশ বহিতে মাঠ সহকারীর পরিশোধ লেখা দেখালেও তিনি বলেন আপনাদের অবশিষ্ট ঋণের টাকা পরিশোধ করতে হবে। তা না হলে আপনাদের ঋণ দেয়া যাবে না।

অভিযোগে জানা গেছে, শিল্পী বেগমের দুই কিস্তির ৪০ হাজার টাকা, জোসনা বেগমের ৪ কিস্তির ২৬ হাজার টাকা ও আক্তারুল ইসলামের দুই কিস্তির ৯ হাজার টাকা মাঠ সহকারী শাকিল হোসেন উত্তোলন করে সঞ্চয় ও ঋণ পাশ বহিতে তুলে দিলেও অফিসে জমা করে নাই।

আরও পড়ুন : ২ কেজি গাজা উদ্ধার

মাঠ সহকারি শাকিল হোসেনের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

ব্যাংকের ম্যানেজার রফিকুল ইসলামের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তিনি এ অফিসে কর্মরত থাকাকালীন সময়ে প্রায় ২০/২৫ লাখ টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন : নোয়াখালীতে নবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বিষয়টি নিয়ে একাধিকবার তদন্তে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসার সাথে কথা হলে তিনি বলেন, এ ব্যাপারে আমার কাছে কেউই কোনো অভিযোগ করেনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

বরিশালের বাসের টিকিট কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

বরিশালের লোকাল বাসের টিকিট কাটা নিয়ে বিরোধের জেরে মাদারীপুরের কালকিনির ভূরঘাট...

এনসিটি ইজারা বাতিলের দাবিতে সোমবার অবস্থান কর্মসূচি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনস...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

রেস্তোরাঁ খাত চরম সংকটে, ৯ দফা দাবি মালিক সমিতির

দেশে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ও কাঁচামালের মূল্যবৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা