‘এই ঈদের আনন্দ আমাগো না’
সারাদেশ

‘এই ঈদের আনন্দ আমাগো না’

নিজস্ব প্রতিনিধি:

মাদারীপুর: ‘এই ঈদের আনন্দ আমাগো না। বাইচ্চা থাকলে পরে ঈদ করমু।’ অসহায় হয়ে কথাগুলো বলছিলেন মাদারীপুরের শিবচর উপজেলার বন্দরখোলা গ্রামের আয়ুব আলী মাদবর।

আয়ুব আলী মাদবরের ঘরবাড়ি জমি-জিরাত সবই ছিলো। কিন্তু এক নিমিষেই সব শেষ পদ্মার ভাঙনে। এখন তিনি নিঃস্ব। অন্যের সাহায্য-সহযোগিতায় চলতে হয় তাকে।

শুধু আয়ুব আলী নয়, এই বন্যা আর নদীভাঙনে এমন পরিস্থিতির শিকার হয়েছেন মাদারীপুরের চার উপজেলার ৩৪টি ইউনিয়নের দুর্গত মানুষেরা, তাদের দুর্ভোগ এখন চরমে।

রাজৈর, মাদারীপুর সদর, কালকিনি ও শিবচর উপজেলার বিভিন্ন বন্যা কবলিত এলাকায় সরেজমিনে গিয়ে জানা গেছে, গত দুইদিন ধরে পদ্মা ও আড়িয়াল খাঁ নদীর পানি কিছুটা কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে ঘর-বাড়ি থেকে পানি নেমে না যাওয়ায় ও নদী ভাঙন বাড়ায় দুর্ভোগ বেড়েছে বন্যা দুর্গত জেলার চারটি উপজেলায়। সরকারের পক্ষ থেকে কোথাও কোথাও ত্রাণ দেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় কম।

করোনা পরিস্থিতির পাশাপাশি বন্যায় কর্মহীন হয়ে পড়া এসব মানুষেরা খেয়ে না খেয়ে দিন পার করছেন। যারা ঘর-বাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে কষ্ট নিয়ে দিন কাটাচ্ছেন যারা, তারাও ঘরে ফিরতে পারছেন না।

জেলায় নদীভাঙন ও বন্যায় ভেসে গেছে সাত শতাধিক পরিবারের ঘর-বাড়ি। এছাড়াও বন্যা দুর্গত এলাকাগুলোতে খাদ্য সংকটের পাশাপাশি বিশুদ্ধ পানি ও গবাদিপশুর খাদ্য সংকট চরম আকার ধারণ করেছে। এ অবস্থায় কোরবানির ঈদের আনন্দ মলিন হয়ে গেছে জেলার বিভিন্ন উপজেলা চরাঞ্চল ও নদীভাঙন এলাকার মানুষের।

মাদারীপুর সদর উপজেলার তাল্লুক গ্রামের দিনমজুর জাফর ঘরামী বলেন, ‘আমরা দিনমজুরের কাজ করে দিন এনে দিন খাই। করোনার জন্য কাজ ছিল না। তার ওপর বন্যা একেবারে বসে থাকা ছাড়া উপায় নেই। সংসারে ১৩ জনের পরিবার নিয়ে খুব কষ্টে রয়েছি। এ অবস্থায় কীভাবে ঈদের কথা ভাবতে পারি?’

কালিকিনি উপজেলার আলীনগর এলাকার চরহোগলপাতিয়া গ্রামের অর্ধশতাধিক বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ওই এলাকার সাধারণ মানুষ। আগ্রাসী হয়ে ওঠা নদীপাড়ের পাঁচ গ্রামের মানুষ ভয়-আতঙ্কে দিন কাটাচ্ছেন। অনেকেই বলেন, ‘আগে বাড়ি ঘর বাঁচানোর চেষ্টা, তার পরে ঈদ। বেঁচে থাকলে কত ঈদ আইবো!’

চরহোগলপাতিয়া গ্রামের সালমা বেগম বলেন, ‘৩/৪ মাস ধরে আমার স্বামীর হাতে কোনো কাজ নেই। বাড়ি-ঘরও ভাঙার উপক্রম। ঈদ নিয়ে এবার কোনো মাথাব্যথা নেই।’

মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, বন্যা ও নদী ভাঙনের কবলে ক্ষতিগ্রস্তদের জন্য জেলা প্রশাসনের ত্রাণ সহযোগিতা অব্যাহত রয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে তাদেরও সহযোগিতা করা হবে।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

মেসিদের চমকে দিতে প্রস্তুত কেপ ভার্দে

বিশ্বকাপের নকআউট পর্বে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে আত্...

জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভায় থাকবেন প্রধানমন্ত্রী

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে য...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

গ্র্যান্ড মোসাল্লায় খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু 

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

ঢাকায় বৃষ্টি, ৯ অঞ্চলে ঝড়ের আভাস

ভ্যাপসা গরমের মধ্যেই রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা