সারাদেশ

বরিশাল নগরে বর্জ্য অপসারণে থাকবেন ৯০০ শ্রমিক

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: পবিত্র ঈদ-উল-আযহা আগামীকাল শনিবার (১ আগস্ট)। মুসলিম ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম এই উৎসবে বড় বাধা হয়ে আছে কোভিড-১৯ সংক্রমণ। সে কারণে ঈদ আনন্দ স্বাস্থ্যসম্মতভাবে উদ্‌যাপনের ওপর জোর দিয়েছে জেলা ও পুলিশ প্রশাসন। একইসঙ্গে বরিশাল নগরীকে বর্জ্যমুক্ত রাখতে চেষ্টা করছে বরিশাল সিটি করপোরেশন।

নগর ভবন সূত্রে জানিয়েছে, পশু কোরবানির জন্য ৫৮ বর্গকিলোমিটারের সিটি করপোরেশন এলাকার ৩০টি ওয়ার্ডে ১৪২টি স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে। নির্দিষ্ট স্থানের বাইরে কেউ পশু কোরবানি করলে তা পরিস্কারের দায়িত্ব ব্যক্তি উদ্যোগে করার আহবান জানানো হয়েছে। পাশাপাশি কোরবানির দিন রাত আটটার মধ্যে বর্জ্য অপসারণ করার বাধ্যবাধকতা দিয়ে দিয়েছে নগর প্রশাসন।

সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের প্রধান রবিউল ইসলাম জানিয়েছেন, নির্ধারিত ১৪২ স্পটের বর্জ্য অপসারণে করপোরেশনের ৯০০ শ্রমিক নিয়োজিত থাকবেন। পশু কোরবানির ক্ষেত্রে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। বর্জ্য অপসারণ ও নির্ধারিত স্থানগুলো পরিষ্কার করতে পর্যাপ্ত পরিমাণে বস্তা ও ব্লিচিং পাউডার সরবরাহ করা হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

চকবাজার সুপার মার্কেটে ভয়াবহ আগুন, ৬ ইউনিটের চেষ্টা

রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকায় অবস্থিত হাজী আবুল বাশার সুপার মার্কেটে অগ...

এইচএসসির দ্বিতীয় দিনে বহিষ্কার ১৭, অনুপস্থিত ২৭ হাজার

এইচএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে দেশের বিভিন্ন কেন্দ্রে অসদুপায়ের অভিযোগ...

দুর্নীতিতে বদলি নয়, চাকরিচ্যুতির হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্যখাতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন স্বাস্থ...

জুলাই আন্দোলন নিয়ে অপপ্রচার: শাওন-মাহি-শান্তার বিরুদ্ধে জিডি

অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি

হামের প্রকোপে ২৪ ঘণ্টায় আক্রান্ত আরও ৮৩৩ শিশু, মৃত্যু ২

দেশে হামের সংক্রমণ এখনো উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা