সারাদেশ

বাস-প্রাইভেটকার সংঘর্ষ: তিন সন্তানসহ স্বামী-স্ত্রী নিহত

নিজস্ব প্রতিনিধি:

সিলেটের ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) ভোরে সিলেট-ঢাকা মহাসড়কের উপজেলার তাজপুর এলাকার তানপুরে সিলেটমুখী কুমিল্লা ট্রান্সপোর্টের একটি বাস ও ঢাকামুখী একটি প্রাইভেটকারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসাপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী। তারা হলেন, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের দিরাই সেমাচর গ্রামের স্বপন কুমার দাস ও তার স্ত্রী লাভলী রানী দাস এবং তাদের তিন সন্তান। স্বপন কুমার দাস শ্রীমঙ্গলের রাজনগর ব্র্যাক ব্যাংকের ম্যানেজার ছিলেন।

সিলেট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মায়নুল ইসলাম জানান, ভোর সাড়ে ৫টার দিকে বাসের সঙ্গে ধাক্কা খেয়ে প্রাইভেটকারের অর্ধেকটাই বাসের সামনের দিকে নিচে ঢুকে যায়। এ সময় ঘটনাস্থলেই পাঁচজন মারা যান।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঐতিহাসিক মোগলহাট স্থলবন্দর চালুর আশ্বাস দুই মন্ত্রীর

ভারতের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্...

রাশিয়ার জেট ড্রোন ভাবাচ্ছে পশ্চিমা বিশ্বকে

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নিত্যনতুন প্রযুক্তির ব্যবহার এবং যুদ্ধের গতিপ্রকৃতি পা...

লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি মঙ্গলবার

বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতে আগামী মঙ্গলবার (...

খেপলেন শোয়েব আক্তার !

খেলোয়াড়ি জীবনে নিজের গতির ঝড় দিয়ে বিশ্বজুড়ে ব্যাটারদের মনে ত্রাস সৃষ্টি করতেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা