তিনজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
সারাদেশ

একই পরিবারের তিনজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি :

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পাতাকাটা এলাকায় একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) সকালে ফাঁস দেয়া মরদেহগুলো উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

নিহতরা হলেন, উপজেলার ধানীসাফা গ্রামের রত্তন আলী হাওলাদারের ছেলে ইজিবাইকচালক মো. আয়নাল হক, তার স্ত্রী খুকুমণি ও আড়াই বছরের মেয়ে আরছিয়া আক্তার।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুজ্জামান মিলু জানান, আয়নাল হক বাড়ির কাছে মোজাম্মেল হাওলাদারের ভাড়া ঘরে স্ত্রী ও সন্তান নিয়ে বসবাস করতেন।

তিনি জানান, শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে প্রতিবেশীরা ঘরের মধ্যে আয়নাল হকের পরিবারের সদস্যদের সাড়া না পেয়ে সেখানে যান। এরপর জানালা দিয়ে তাকিয়ে ঘরের আড়ার সঙ্গে তিনজনের ঝুলন্ত মরদেহ দেখতে পান।

খবর পেয়ে ধানীসাফা ইউপি ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মানিক বিশ্বাস বিষয়টি গ্রাম পুলিশকে জানান।

এরপরই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সান নিউজ/সালি/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা