সারাদেশ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

আবারও সেই ৬৫ কিলোমিটার যানজট!

নিজস্ব প্রতিনিধি :

টাঙ্গাইল: সেই পুরোনো চিত্র আবারও দেখলেন দেশবাসী। ঈদ যাত্রায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের মির্জাপুরের গোড়াই থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ৬৫ কিলোমিটার রাস্তাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) ভোর থেকে শুরু হওয়া এ যানজটে চরম দুর্ভোগে পড়েন ঈদে ঘরমুখো মানুষ।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, এই ঈদে মহাসড়কে পশুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের সংখ্যা কয়েকগুণ বেড়ে গেছে। এছাড়া বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা ৮৯ মিনিট বন্ধ থাকায় এবং অনেক যানবাহন আগে যেতে বেপরোয়াভাবে চালানোর কারণেও এ যানজটের সৃষ্টি হচ্ছে। কিছু স্থানে আন্ডারপাসের কাজ শেষ না হওয়ায় সেসব স্থানে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। তবে কোথাও স্থায়ী যানজট হচ্ছে না।

শুক্রবার বেলা ১২টায় মহাসড়কের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ঈদে ঘরমুখো মানুষের সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে মির্জাপুরের পাকুল্যা, নাটিয়াপাড়া, বাঐখোলা, করটিয়া, তারুটিয়া, রাবনা বাইপাস ও এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত।

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, মহাসড়কে যানবাহনের সংখ্যা স্বাভাবিকের তুলনায় কয়েকগুণ বেড়ে গেছে। এতে করে বঙ্গবন্ধু সেতুর ওপর চাপ কমানোর জন্য টোল প্লাজা ৮৯ মিনিট বন্ধ রাখা হয়। এ কারণে এ যানজটের সৃষ্টি হচ্ছে। তবে পুলিশ সর্বাত্মক কাজ করে যাচ্ছে। আগামী দুই তিন ঘণ্টার মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে বলে তিনি জানিয়েছেন।

সান নিউজ/সালি/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা