সারাদেশ

চাকরির প্রলোভনে যৌন হয়রানি, খুলনায় প্রতারক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: এক তরুণীকে ভূমি অফিসে চাকরির প্রলোভন দেখিয়ে ইন্টারভিউ নেয়ার নামে ফাকা নির্জন এক বাসায় ডেকে নেন প্রতারক। সেখানে নিয়ে খাবার খাইয়ে অচেতন করে অশালীন ছবি ও ভিডিও ধারণ করেন তরুণীর। এরপর থেকে যৌন হয়রানির ভয় দেখিয়ে মোটা অংকের টাকার জন্য চাপ দেন যুবতীকে। বৃহস্পতিবার (৩০ জুলাই) এসব অভিযোগে র‌্যাব-৬ সেন নামের ওই প্রতারককে খুলনার সদর থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে।

র‌্যাব-৬ সূত্র জানায়, মঙ্গলবার (২৮ জুলাই) ওই তরুণী র‌্যাব-৬ কার্যালয়ে লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, সেন নামে একজন সাব-রেজিস্ট্রার অফিসে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে সুকৌশলে তার কাছ থেকে প্রায় দুই লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এরপর ওই সেন তাকে খুলনা মহানগরীর একটি বাসার ঠিকানা দিয়ে সেখানে গিয়ে চাকরির ইন্টারভিউ দিতে বলেন। ওই বাসায় গেলে সেন তাকে বিভিন্ন ধরনের খাবার খেতে দেন, যা খেয়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন। এ সুযোগে প্রতারক সেন তার আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করেন। পরবর্তীতে আপত্তিকর ছবি ও ভিডিও দেখিয়ে প্রতারক সেন তাকে ব্ল্যাক মেইল ও নানা ধরনের কুপ্রস্তাব দেন। একই সঙ্গে মোটা অংকের টাকাও দাবি করেন। টাকা না দিলে তার ছবি ও ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেন প্রতারক সেন।

গ্রেপ্তারকৃত সেনের কাছ থেকে একটি মোবাইল ফোন, দু’টি সীমকার্ড ও একটি মেমোরি কার্ড জব্দ করা হয়। জব্দকৃত এসব ডিভাইস পর্যালোচনা করে মেয়েটির আপত্তিকর ছবি ও ভিডিও পাওয়া গেছে বলে জানিয়েছে র‌্যাব-৬। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারক সেন ভিকটিমকে অচেতন করে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ এবং চাকরির প্রলোভনে দুই লাখ টাকা হাতিয়ে নেওয়ার সত্যতা স্বীকার করেছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত প্রতারক সেনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা