সারাদেশ

গোপালগঞ্জের ১০ গ্রামের সহস্রাধিক পরিবার পানিবন্দি

নিজস্ব প্রতিনিধি:

গোপালগঞ্জ: মধুমতি নদী ও মধুমতি বিলরুট চ্যানেলের পানি বাড়ায় গোপালগঞ্জের তিনটি উপজেলার সহস্রাধিক পরিবার এখন পানিবন্দি। এসব এলাকার মানুষের যাতায়াত ও বসবাসে সমস্যা দেখা দিয়েছে। বন্যার আশঙ্কা করছেন তারা।

গোপালগঞ্জ সদর উপজেলার তিনটি, কাশিয়ানীর দুইটি ও মুকসুদপুর উপজেলার একটি ইউনিয়নের ১০ গ্রামের নিম্নাঞ্চলের বাড়ি-ঘরে পানি ঢুকে পড়েছে। রাস্তা-ঘাটও তলিয়ে গেছে। সদর উপজেলার উলপুর ইউনিয়নের বেশ কয়েকটি পরিবার উলপুর উচ্চ বিদ্যালয়ে ও নিজড়া ইউনিয়নের প্রায় ২০টি পরিবার এলাকার প্রাথমিক বিদ্যালয়ে এবং কাশিয়ানীর সিংগা ইউনিয়নের প্রায় ৫০টি পরিবার সিংগা হাইস্কুল ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে এবং আশ্রয় নিয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সদর উপজেলার উলপুর, নিজড়া ও হরিদাশপুর ইউনিয়ন, কাশিয়ানী উপজেলার সিংগা ও হাতিয়াড়া এবং মুকসুদপুরের একটি ইউনিয়নের প্রায় দশটি গ্রাম পানির নিচে তলিয়ে গেছে। এসব গ্রামের সহস্রাধিক পরিবারের প্রায় পাঁচ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন তারা। অনেকেই ঘর-বাড়ি ছেড়ে এলাকার স্কুলসহ উচু স্থানে আশ্রয় নিয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সদর উপজেলার পানিবন্দি দুর্গত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান খান ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মনোয়ার হোসেন চাল, ডাল, চিড়া, সুজি, তেল ও চিনি বিতরণ করেন। কাশিয়ানীর সিংগা ও হাতিয়ারা ইউনিয়নের দুর্গতদের মাঝেও ত্রাণ বিতরণ করা হয়।

গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিশ্বজিত বৈদ্য জানিয়েছেন, জেলার নিম্মঞ্চল প্লাবিত হলেও গোপালগঞ্জের মধ্য দিয়ে প্রবাহিত মধুমতি নদীর পানি বিপদসীমার ৪৯ সেন্টিমিটার ও মধুমতি বিলরুট চ্যানেলের পানি ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, ইতোমধ্যে পানিবন্দি দুর্গতদের সাহায্যে ১৫০ মেট্রিকটন চাল ও শুকনা খাবারের জন্য আড়াই লাখ টাকা বরাদ্দ ও বিলি শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক খোঁজ-খবর নেওয়া হচ্ছে। বন্যার্ত বা পানিবন্দিদের জন্য বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

রামুতে অপহরণ মামলা, পারিবারিক বিরোধের অভিযোগ

কক্সবাজারের রামু উপজেলায় একটি অপহরণ মামলাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

আল-আকসা দখলের পথে ইসরাইল

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ ও ডোম অব দ্য রক ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উ...

র‍্যাবের পরিবর্তে নতুন বাহিনী, কী আছে খসড়া আইনে? 

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যা...

নদীদূষণ রোধে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে: প্রধানমন্ত্রী

ঢাকাসহ দেশের নদীগুলোর দূষণ রোধে দ্রুত কার্যকর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের নির্দ...

মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন 

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা...

নিরাপদ অভিবাসনে প্রতারণার ঝুঁকি কমে: জেলা প্রশাসক নুরমহল আশরাফী

নিরাপদ, নিয়মিত ও বিধিসম্মত অভিবাসনের মাধ্যমে বিদেশগামী কর্মীদের প্রতারণার ঝুঁ...

বিএনপির সাংগঠনিক সভায় আ. লীগ নেতার শুভেচ্ছা নিয়ে বিতর্ক 

ঝালকাঠির সদর উপজেলার ৫ নম্বর কীর্তিপাশা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় ইউনিয়ন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা