সারাদেশ

করোনায় অর্থ সহায়তা পেলেন খুলনার ১১৪ জন সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: করোনাকালে প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে খুলনার ১১৪ জন সাংবাদিককে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) প্রত্যেক সাংবাদিককে ১০ হাজার টাকার চেক দেওয়া হয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর সাড়ে ১২টায় খুলনা প্রেস ক্লাবের শহীদ সাংবাদিক হুমায়ূন কবীর বালু মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক।

কেইউজের সভাপতি মুন্সী মাহবুব আলম সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ-সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাহী সদস্য সাঈয়েদুজ্জামান সম্রাট। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু। বক্তব্য দেন মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও মহানগর যুবলীগের আহ্বায়ক শফিকুর রহমান পলাশ, বিএফইউজের নির্বাহী সদস্য এসএম ফরিদ রানা, কেইউজের যুগ্ম সাধারণ সম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ অভিজিৎ পাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুর হোসেন জনি, দপ্তর সম্পাদক জয়নাল ফারাজি, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, আল মাহমুদ প্রিন্স, বিমল সাহা প্রমুখ।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

দ্বিতীয়বারের মতো বাবা হলেন ক্রিকেটার সাইফউদ্দিন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পরিচিত মুখ ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের পরি...

ঐতিহাসিক মোগলহাট স্থলবন্দর চালুর আশ্বাস দুই মন্ত্রীর

ভারতের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্...

রাশিয়ার জেট ড্রোন ভাবাচ্ছে পশ্চিমা বিশ্বকে

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নিত্যনতুন প্রযুক্তির ব্যবহার এবং যুদ্ধের গতিপ্রকৃতি পা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা