বাড়ি ফিরে বিপাকে তিস্তার পাড়ের মানুষ
সারাদেশ

বাড়ি ফিরে বিপাকে তিস্তার পাড়ের মানুষ

নিজস্ব প্রতিবেদক:

তিস্তা নদীর পানি বাড়ায় আবারও পানিবন্দি হয়ে পড়েছেন রংপুরের পীরগাছা উপজেলার দুইটি ইউনিয়নের সাতটি গ্রামের মানুষ। এর আগে তৃতীয় দফা বন্যার পানি সরে যাওয়ায় নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়া লোকজন আবারো বাড়ি-ঘরে ফিরতে শুরু করেন।

কিন্তু বুধবার (২৯ জুলাই) সকাল থেকে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় উপজেলায় তিস্তার তীরবর্তী নিম্নাঞ্চল আবারো প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন নদী তীরবর্তী এলাকায় বসবাসকারী লোকজন।

খোঁজ নিয়ে জানা গেছে, ছাওলা ইউনিয়নের কিশামত ছাওলা, গাবুড়া, জুয়ান, রামশিং, শিবদেব , হাগুরিয়া হাশিম ও তাম্বুলপুর ইউনিয়নের রহমত চর গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। পানিবৃদ্ধি অব্যাহত রয়েছে। নদীতে তীব্র স্রোত থাকায় বিপাকে পড়েছে পানিবন্দি পরিবারগুলো।

রামসিং গ্রামের কফিল উদ্দিন বলেন, তৃতীয় দফার বন্যার পানি সরে যাওয়ায় লোকজন নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেন। নতুন করে তিস্তার পানি বেড়ে বন্যা দেখা দেওয়ায় আবারো তারা পানিবন্দি হয়ে পড়েছেন।

গাবুড়া গ্রামের রমিছা বেগম বলেন, ‘সকাল থেকে হঠাৎ করেই পানি বাড়ায় আবার পানিবন্দি হয়ে পড়েছি। চারদিন আগেই বাড়িতে ফিরেছি। আবারও বন্যার কবলে পড়লাম।’

রংপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মেহেদি হাসান বলেন, বুধবার সকাল থেকে তিস্তায় আকস্মিক পানি বাড়তে শুরু করেছে। এতে আবারো নদী তীরবর্তী এলাকা তলিয়ে গেছে। তবে বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালের মধ্যে পানি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

দ্বিতীয়বারের মতো বাবা হলেন ক্রিকেটার সাইফউদ্দিন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পরিচিত মুখ ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের পরি...

ঐতিহাসিক মোগলহাট স্থলবন্দর চালুর আশ্বাস দুই মন্ত্রীর

ভারতের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্...

রাশিয়ার জেট ড্রোন ভাবাচ্ছে পশ্চিমা বিশ্বকে

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নিত্যনতুন প্রযুক্তির ব্যবহার এবং যুদ্ধের গতিপ্রকৃতি পা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা