মধ্যপাড়া পাকুড়িয়া মাজার শরীফ মাদ্রাসা ও এতিমখানা : ভয়াবহ অগ্নিকাণ্ড ১০ লক্ষাধিক টাকার সম্পদ ভস্মীভূত
সারাদেশ
মধ্যপাড়া পাকুড়িয়া মাজার শরীফ মাদ্রাসা ও এতিমখানা

ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ লক্ষাধিক টাকার সম্পদ ভস্মীভূত

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুর উপজেলার খনিজ শিল্পাঞ্চল মধ্যপাড়া পাকুড়িয়া মাজার শরীফ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন : ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ১

এতে এতিমখানার আাবাসিক কয়েকটি কক্ষ সহ চাল ডাল খাদ্য সামগ্রী শিক্ষার্থীদের জামা কাপড় পাঠ্য পুস্তক সহ প্রায় ১০ লক্ষাধিক টাকার সম্পদ ভস্মীভূত হয়েছে।

শুক্রবার (২৬ নভেম্বর) মাগরিবের নামাজের সময় এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।

এ সময় এতিমখানার সকলেই মাগরিবের নামাজে থাকায় আহত কিংবা নিহতের মত ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন কোষাধাক্ষ্য আমিনুল ইসলাম।

আরও পড়ুন : ফেনী ইউনিভার্সিটিতে আইন বিভাগে বিদায়-বরণ

ফুলবাড়ি ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে তৎপরতা শুরু করেন। সংবাদ পেয়ে পার্বতীপুর এসিল্যান্ড মাহমুদুল হাসান তাৎক্ষণিকভাবে ছুটে আসেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতনিবারনের জন্য ১২৩ টি কম্বল প্রদান করেন।

স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান কমিটির সহ- সভাপতি তৈয়ব আলী প্রাক্তন প্রধান শিক্ষক (মধ্যশিলা বহু মুখী উচ্চ বিদ্যালয় ) সংরক্ষিত নারী সদস্য জাফরিন নাহার আন্জুআরা শাহাদাৎ হোসেন মেম্বার আনিসুল ইসলাম বিশিষ্ট ব্যাবসায়ী মোয়াজ্জেম হোসেন আওয়ামী লীগের প্রবীন নেতা ও কমিটির উপদেষ্টা আলহাজ্ব খলিলুর রহমান কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক এবং বিশিষ্ট পাথর ব্যাবসায়ী আলহাজ্ব আবু সিদ্দিক মধ্যশিলা ফিলিং স্টেশন সত্তাধারী হাজী এনামুল হক প্যানেল চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া মেম্বার সমাজ সচেতন প্রধান শিক্ষক খন্দকার এইচ আর হাবিব অভিভাবক মহল দ্রুত অগ্নিকান্ডের শিকার এতিমখানায় খোঁজ খবর নিতে আসেন।

আরও পড়ুন : বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদক হচ্ছে সামাজিক ব্যাধি

সরেজমিনে - শুক্রবার সন্ধারপূর্বে এতিমখানায় রান্নার কাজে নিয়োজিত লায়লা আরজু বানু ডিম রান্না করতে গেলে তেলে আগুন ধরে যায় এবং তেলে পানি দিয়ে নেভানোর চেষ্টা করলে আগুনের লেলিহান শিখা বৈদ্যুতিক তারে ছড়িয়ে পড়ে এবং মূহুর্তের মধ্যে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

মাজার শরীফ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা সংলগ্ন সাহেব আলীর গোয়াল ঘর আগুনে ক্ষতিগ্রস্থ হয়েছে। এতিমখানার শিশুদের জন্য " বেলঘাট সুলতানপুর এ অবস্থিত সাজেদা স্পেশাল্জিড হসপিটাল এ্যান্ড ডায়নোস্টিক সেন্টার এর সত্ত্বাধিকারী শরিফুল ইসলাম দিবারাত্রীর খাদ্য সরবরাহ নিশ্চিত করেন এবং এ রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয় ইউনিয়ন পরিষদ খাদ্য সরবরাহের প্রস্তুতি গ্রহন করেছেন।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে সেতুর নীচে ইটভাটা শ্রমিকের বাসস্থান!

কমিটি জানিয়েছেন মধ্যপাড়া পাকুড়িয়া মাজার শরীফ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় আবাসিক ভাবে ১১৮ শিক্ষার্থী অবস্থান করে এখানে অনাবাসিক ছাত্র থাকে না।

বিপদের চরম মুহুর্তে সমাজের বিত্তবানদের সহযোগিতার হাত সম্প্রসারিত করা এবং সরকারের পক্ষ থেকে ক্ষয় ক্ষতি লাঘবে দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য এলাকাবাসী দাবি জানিয়েছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে শরণখোলার তরুণদের সংহতি প্রকাশ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

মুন্সীগঞ্জে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, অভিযুক্ত তরুণী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে একটি বসতবাড়ি থেকে ছ...

সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মুকুট এখন মোসাদ্দেকের!

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন জাতীয় দলের পরিচিত মুখ মোসাদ্দে...

উলিপুরে ৫২৬০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু

সারাদেশের ন্যায় কুড়িগ্রামের উলিপুরে কৃষি উৎপাদন বৃ...

দুবলার চরে রাসপূর্ণিমার উৎসব শুরু ২২ নভেম্বর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল...

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

উলিপুরে গাঁজা ও বিদেশি মদসহ গ্রেপ্তার-১

কুড়িগ্রামের উলিপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযান...

উখিয়ায় ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ

কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিল থেকে পাখি শিকারের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা