সারাদেশ

ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ১

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ট্রাকের ধাক্কায় নবী হোসেন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (২৭ নভেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভরাডোবা এসএনএস সিএনজি স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক নবী হোসেন ফুলবাড়িয়া উপজেলার রঘূনাথপুর গ্রামের মো: গোলাম মোস্তফার ছেলে।

আরও পড়ুন: আপাতত হচ্ছে না পদ্মা ও মেঘনা বিভাগ

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভরাডোবা এসএনএস সিএনজি স্টেশনের সামনে রাস্তার পাশে দাড়ানো অবস্থায় ট্রাকের পিছনে ময়মনসিংহগামী যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটোরিক্সা (গাজীপুর খ-১১-০৭৩৫) ধাক্কা দিলে সিএনজি যাত্রী ফুলবাড়িয়া উপজেলার রঘূনাথপুর গ্রামের মো: গোলাম মোস্তফার ছেলে নবী হোসেন ঘটনাস্থলেই মারা যান। এ সময় মাহফুজসহ অপর দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।

ভরাডোবা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ রিয়াদ মাহমুদ জানান, নিহতের লাশটি উদ্ধার করে আবেদনের ভিত্তিতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাছাড়া দূর্ঘটনাকবলিত সিএনজিটি জব্দসহ এ ঘটনায় মামলা হয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা