বরিশালে নৌ শ্রমিকদের কর্মবিরতি
সারাদেশ

বরিশালে নৌ শ্রমিকদের কর্মবিরতি

সান নিউজ ডেস্ক : নৌ শ্রমিকরা ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ও নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বুক প্রদানসহ ১০ দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন। ফলে বরিশালে নৌযান চলাচল বন্ধ রয়েছে।

আরও পড়ুন : বাস চাপায় শিশুসহ নিহত ৩

রোববার (২৭ নভেম্বর) সকাল থেকে বরিশাল নদী বন্দরসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন নদীবন্দর ও লঞ্চঘাট থেকে অভ্যন্তরীন ও দূরপাল্লার যাত্রীবাহী কোনো লঞ্চ ছেড়ে যায়নি বলে জানা গেছে।

নৌ-যাত্রীরা এতে বিপাকে পরেছেন। সকালে অনেক যাত্রী ঘাটে এসে লঞ্চ চলাচল বন্ধ দেখে হতাশা প্রকাশ করেছেন।

বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন বরিশালের সভাপতি আবুল হাসেম মাস্টার জানান, ‘বাংলাদেশ নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদের ব্যানারে সারাদেশে এ কর্মবিরতি শুরু করেছে নৌ শ্রমিকরা।

আরও পড়ুন : চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ফলে গতকাল শনিবার (২৬ নভেম্বর) রাত ১২ টা থেকে সারাদেশের সঙ্গে বরিশাল বিভাগের সব ধরনের পণ্যবাহী ও যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রয়েছে।’

বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন ও নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আবু সাঈদ বলেন, ‘শ্রমিকদের কর্মবিরতির কারণে সারাদেশে তেলবাহী, বালুবাহী ও যাত্রীবাহী নৌযান চলাচল করছে না। আমরা চাই আমাদের যৌক্তিক দাবিগুলো মানা হোক।

আরও পড়ুন : পরিবর্তন দাবিতে নাগরিক সংলাপ

তবে এ পর্যন্ত সরকারসহ কোনো পক্ষ থেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি। আর আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।’

বিআইডব্লিউটিএ বরিশালের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক কবির হোসেন বলেন, ‘শ্রমিকদের কর্মবিরতির কারণে সকাল থেকে বরিশাল নদী বন্দর থেকে কোনো লঞ্চ ছেড়ে যায়নি।’

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা থাকছে কর্মসূচিতে

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা