সংগৃহীত ছবি
সারাদেশ

দাঁড়িয়ে থাকা বাসে আগুন

খায়রুল খন্দকার, টাঙ্গাইল : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে একটি দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ অগ্নিকাণ্ডে বাসটি অনেকাংশই পুড়ে গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

আরও পড়ুন : চাল বোঝাই ট্রাকে আগুন, দগ্ধ ২

সোমবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়ায় এই ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্থানীয় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাসেল মিয়া।

তিনি জানান, মির্জাপুর-সখীপুর রুটে চলাচলকারী বাসটি রাতে মহাসড়কের একপাশে দাঁড়িয়ে ছিল। বাসের ভেতর ঘুমিয়ে থাকা হেলপার আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে জানায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়।

আরও পড়ুন : জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটিকে একটি নাশকতামূলক ঘটনা বলে মনে হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বাসটি দিয়ে গোড়াই শিল্পাঞ্চলের কম ফিট গার্মেন্টসের শ্রমিক আনা নেয়া করা হতো। সকালে গার্মেন্টসের কর্মী পরিবহনের জন্য বাসটি রাখা হয়েছিল।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা