ছবি: সংগৃহীত
সারাদেশ

চাল বোঝাই ট্রাকে আগুন, দগ্ধ ২

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারা উপজেলায় গভীর রাতে আঞ্চলিক মহাসড়কে সরকারি চাল ভর্তি একটি ট্রাকে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। এ সময় ট্রাকটির চালক ও হেলপার আহত হয়েছেন।

আরও পড়ুন: রাজধানীতে ড্রাম বিস্ফোরণ, দগ্ধ ৪

সোমবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার হাফছড়ি ইউনিয়ন এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে গুইমারা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। পরে আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহত ট্রাক চালক মোঃ ইসহাক মিয়া (২৮) ও হেলপার মোঃ বেলাল হোসেনকে (৩৫) মানিকছড়ি সরকারি হাসপাতালে পাঠানো হয়।

মানিকছড়ি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

আহত চালক মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়নের মধ্যম খেদাছড়ার কাঞ্চন মিয়ার ছেলে মো. ইসহাক মিয়া এবং হেলপার মাটিরাংগা পৌরসভার ৪ নং ওয়ার্ডের আদর্শ গ্রাম এলাকার জাহিদুল হকের ছেলে মো. বেলাল হোসেন।

আরও পড়ুন: বৈশাখী পরিবহনে আগুন

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের জনৈক আলাউদ্দিনের বাড়ির সামনে রাস্তায় গাছ ফেলে গাড়ির গতিরোধ করে দুর্বৃত্তরা।

এ সময় সরকারি চাল বহনকারী ট্রাকটিতে (ঢাকা মেট্রো -ট ১৩-৭৮৮৩) পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় তারা। ট্রাকটি চট্টগ্রাম থেকে মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নে সরকারি চাল নিয়ে যাচ্ছিল বলে জানা গেছে।

গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজিব কর জানান, গভীর রাত পর্যন্ত ঐ এলাকায় পুলিশের টহল ছিল। পুলিশের সদস্যরা চলে আসার পর এ ঘটনা ঘটেছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ সদস্যরা।

তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মানিকছড়ি হাসপাতালে পাঠান। ক্ষতিগ্রস্ত ট্রাকটি থানার হেফাজতে রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

আন্তর্জাতিক যুব দিবস আজ

আজ ১২ আগস্ট, আন্তর্জাতিক যুব দিবস। বিশ্বের তরুণদের অধিকার, সম্ভাবনা, নেতৃত্ব...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১১ আগস্ট) প্রতি ভরি সোনায় ১ হা...

সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার

সিআইডি পুলিশের জ্যাকেটের আদলে তৈরি জ্যাকেট পরিধান ও হাতে ওয়াকিটকি নিয়ে নিজেদে...

জার্মানিতে তাপপ্রবাহে মৃত্যু ১২৫০০ 

চলতি বছর জার্মানিতে অতিরিক্ত গরম ও তাপপ্রবাহে মৃত্যুর সংখ্যা আগের সব রেকর্ড ছ...

 বিএনপির স্থায়ী কমিটির বৈঠক নিয়ে জামায়াতের প্রতিবাদ

সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হওয়ায় এর প্রতিবা...

হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ ঘোষণা

বৈরী ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হাতিয়ার সঙ্গে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল...

পিরোজপুরে ৮ মাসে ডেঙ্গুতে আক্রান্ত ১,২৮৫

পিরোজপুরে ডেঙ্গুর প্রকোপ কমছে না। গত আট মাসে জেলার বিভিন্ন হাসপাতালে ১ হাজার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা