ছবি: সংগৃহীত
জাতীয়

রাজধানীতে ড্রাম বিস্ফোরণ, দগ্ধ ৪ 

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আগারগাঁওয়ে ভবন নির্মাণের কাজ করার সময় কেমিক্যালের খালি ড্রাম বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: এবার একসঙ্গে ২ কর্মসূচির ঘোষণা

সোমবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে আগারগাঁওয়ের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- রফিকুল ইসলাম রবিন (১৯), মোজাফফর হক (২৬), সরলাল দাস (৪৫) ও রফিকুল ইসলাম (৩৫)। তারা নূরানী কনস্ট্রাকশনের শ্রমিক।

তারা জানিয়েছেন, ওই কনস্ট্রাকশনের তালতলা এলাকায় একটি ভবন নির্মাণের কাজ করছিলেন। বর্তমানে ভবনটির বেসমেন্টের কাজ চলছে। কাজে পানির পাত্র হিসেবে ব্যবহারের জন্য কেমিক্যালের একটি খালি ড্রাম আনা হয়।

আরও পড়ুন: ভারতে বজ্রপাতে নিহত ২০

গ্রান্ডিং মেশিন দিয়ে সেই খালি ড্রামটি কাটার সময় বিস্ফোরণ হয়ে পাশে থাকা ৪ জনের শরীরে আগুন ধরে যায়। এ সময় অন্য সহকর্মীরা তাদের শরীরের আগুন নিভিয়ে হাসপাতালে নিয়ে আসেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খালি ড্রামটির ভিতরে গ্যাস জমে ছিল। সে কারণেই বিস্ফোরণ ঘটেছে।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসকরা বলেন, দগ্ধদের মধ্যে রফিকুল ইসলামের ২ পা ও হাতসহ শরীরের বেশ কিছু অংশ পুড়ে গেছে। বাকি ৩ জন সামান্য দগ্ধ হয়েছেন। আহতদের সবাইকে অবজারভেশনে রাখা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃ...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা