সংগৃহীত
সারাদেশ

দিনাজপুরে ট্রাকে আগুন

জেলা প্রতিনিধি: দিনাজপুর শহরে গ্যারেজে রাখা ভুট্টা বোঝাই একটি ট্রাকে দুর্বৃত্তরা আগুন দিয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) ভোর ৫টায় দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের পাশে আনন্দ সাগর মুক্তিযোদ্ধা আদর্শ গ্রামের সামনে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: নোয়াখালীতে আগুনে পুড়ল ৯ দোকান

কোতয়ালী পুলিশ বলছে, রোববার রাতে আনন্দসাগর এলাকায় রাস্তার পাশে একটি গ্যারেজের সামনে ভুট্টা বোঝাই একটি ট্রাক পার্ক করে রাখেন আনন্দসাগর মুক্তিযোদ্ধা আদর্শ গ্রামের এলাকার বাসিন্দা গুলজার হোসেন। সোমবার ভোর ৫টায় ট্রাকটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। কোতোয়ালী থানা পুলিশ ও দিনাজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ট্রাকটির সামনের কেবিনের অংশ পুড়ে যায়। কেউ ট্রাকটিতে অবস্থান না করায় হতাহত হয়নি।

ট্রাকের মালিক ও চালক গুলজার হোসেন বলেন, রোববার সন্ধ্যায় পুলহাট ট্রাকে ভুট্টা লড করে দিনাজপুর- ফুলবাড়ী মহাসড়কের আনন্দ সাগর মুক্তিযোদ্ধা আদর্শ গ্রামে একটি গ্যারেজের সামনে রেখে পাশে বাড়িতে ঘুমিয়ে পড়েন। সকালে ভূট্টা বোজাই ট্রাকটি নিয়ে চট্রগ্রাম চৌমহনি যাওয়ার কথা ছিলো।

আরও পড়ুন: বৃহৎ ইউরিয়া সার কারখানা উদ্বোধন

তিনি আরও জানান, আমি বীর মুক্তিযোদ্ধার সন্তান। আমার একমাত্র সম্বল ট্রাকটি যে/যারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে তাদের শাস্তি চাই।

দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন জানায়, ভোর ৫টার দিকে ভুট্টা বোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আমরা এ ঘটনায় তদন্ত শুরু করেছি। জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা করছি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

মক্কা-মদিনা ইস্যুতে ছাড় নয়, সৌদিকে সহযোগিতায় প্রস্তুত ঢাকা

মক্কা-মদিনার নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশের কোনো দ্...

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ: সন্দেহভাজন তিনজন আটক

রাজধানীর আগারগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামন...

লক্ষ্মীপুরে মাদ্রাসায় শিকলে বেঁধে শিক্ষার্থীকে নির্যাতন

লক্ষ্মীপুরের রামগতিতে মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের...

ওষুধেই গজাবে নতুন দাঁত!

একবার স্থায়ী দাঁত পড়ে গেলে বা তুলে ফেলতে হলে সাধারণত আর প্রাকৃতিকভাবে সেই দ...

সুগন্ধা নদীর ভাঙনে দিশাহারা বাবুগঞ্জের মানুষ

বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নে সুগন্ধা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা