সারাদেশ

নোয়াখালীতে আগুনে পুড়ল ৯ দোকান

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ীতে আগুন লেগে নয়টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতির হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।

আরও পড়ুন : রাজধানীতে ২ বোনের লাশ উদ্ধার

রোববার দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার দেওটি ইউনিয়নের পিতাম্বপুর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, পিতাম্বপুর বাজারে প্রায় ২০০-২৫০টি দোকান রয়েছে। রোববার রাতে দোকানপাট বন্ধ করে বাড়ি চলে যান ব্যবসায়ীরা। রাত ২টার দিকে বাজারের একটি দোকানে আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন। এরই মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে দুটি ফার্মেসি, একটি চা দোকান, একটি কনফেকশনারি দোকান, একটি মুদি দোকান, একটি সার দোকান, একটি সেলুন দোকান সহ ৯টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

আরও পড়ুন : পার্কিং বাসে আগুন

সোনাইমুড়ী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, মার্কেটের একটি দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ অগ্নিকাণ্ডে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

মক্কা-মদিনা ইস্যুতে ছাড় নয়, সৌদিকে সহযোগিতায় প্রস্তুত ঢাকা

মক্কা-মদিনার নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশের কোনো দ্...

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ: সন্দেহভাজন তিনজন আটক

রাজধানীর আগারগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামন...

লক্ষ্মীপুরে মাদ্রাসায় শিকলে বেঁধে শিক্ষার্থীকে নির্যাতন

লক্ষ্মীপুরের রামগতিতে মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের...

ওষুধেই গজাবে নতুন দাঁত!

একবার স্থায়ী দাঁত পড়ে গেলে বা তুলে ফেলতে হলে সাধারণত আর প্রাকৃতিকভাবে সেই দ...

সুগন্ধা নদীর ভাঙনে দিশাহারা বাবুগঞ্জের মানুষ

বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নে সুগন্ধা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা